× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ৪৩৩

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬ ১৮:৫৬ পিএম

আপডেট : ৩১ জুলাই ২০২৬ ১৯:২৯ পিএম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লোগো। ফাইল ছবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লোগো। ফাইল ছবি

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বিভিন্ন থানায় ২৭টি মামলা দায়ের করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি নিয়াজ মেহেদী শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত পুলিশের নিয়মিত অভিযানে রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় বেশকিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

ডিএমপির তথ্যমতে, রমনা বিভাগ ২৭ জন, লালবাগ ২৪ জন, ওয়ারী ৩৬ জন, মতিঝিল ৯৬ জন, তেজগাঁও ৩৮ জন, মিরপুর ১২২ জন, গুলশান ৩৮ জন, উত্তরা ৪৯ জন ও গোয়েন্দা বিভাগ ৩ জনকে গ্রেপ্তার করেছে।

তাদের কাছ থেকে ২৪ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৯৪০ পিস ইয়াবা, ৩০টি মোবাইল ফোন, ৩টি চাকু, একটি বৈদ্যুতিক শক দেওয়া যন্ত্র, ৩টি পরিত্যক্ত গুলি, একটি মিশুক গাড়ি, একটি মোটরসাইকেল ও একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা