× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিরপুরে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৬ ঘণ্টা আগে

আপডেট : ৬ ঘণ্টা আগে

রাজধানীর পল্লবীতে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজধানীর পল্লবীতে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজধানীর পল্লবী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পল্লবীর আব্বাস উদ্দিন স্কুলের সামনের এলাকা থেকে শনিবার বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মো. আলম (৪২) ও মো. আরিফ (২৯)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো হাসান বাসিরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন এসআই জাহাঙ্গীর, এসআই রাকিব হাওলাদার, এএসআই রেজাউল করিম, কনস্টেবল রুহুল, কনস্টেবল শহিদুল এবং কনস্টেবল আবু রায়হান।

পল্লবী থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তাকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। তাদের আদালতে সোপর্দ করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা