× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মোহাম্মদপুর থানা এলাকায় মোহাম্মদ নূর ইসলাম (৫৫) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

মোহাম্মদপুর সাতমসজিদ৷ হাউজিং ৪নং রোড বাসার নিচে শুক্রবার দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে বিকাল সাড়ে তিনটার দিকে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন।

আহত নূর ইসলাম মোহাম্মাদপুর ৩৩ নং ওয়ার্ডের বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। ওই এলাকার ৩১নং বাসার ওয়াজেদ আলীর ছেলে তিনি। তাদের গ্রামে বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার মহিশখালী এলাকায়।  

তাকে হাসপাতালে নিয়ে আসা ভাতিজা ইয়াসিন জানান, “মোহাম্মদপুর সাতমসজিদ হাউজিং ৪নং রোড বাসার নিচে পাঁচ, ছয় জন মোটরসাইকেলে এসে আমার চাচাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তার মুখের বাম পাশে, কাঁধে ও বাম হাতে গুরুতর জখম হয়। পরে আমরা দেখতে পেয়ে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। ওখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিয়ে আসি।

ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ মো. ফারুক জানান, “মোহাম্মদপুর এলাকা থেকে মুখের বাম পাশে, কাঁধে ও বাম হাতে গুরুতর আঘাতপ্রাপ্ত এক বিএনপি নেতাকে ঢামেকে নিয়ে আসা হয়। তিনি জরুরি বিভাগের চিকিৎসাধীন রয়েছেন, অবস্থা আশঙ্কাজনক। বিষয়টা আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা