× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোবোসাবে রানার আপ ব্র্যাকইউ ডুবুরি

গোলাম কিবরিয়া

প্রকাশ : ১০ আগস্ট ২০২৩ ১৩:২৩ পিএম

আপডেট : ১০ আগস্ট ২০২৩ ১৩:৪৫ পিএম

ব্র্যাকইউ ডুবুরি এই প্রতিযোগিতায় ইনজেনুইনিটি স্পেশাল অ্যাওয়ার্ডও জিতেছে

ব্র্যাকইউ ডুবুরি এই প্রতিযোগিতায় ইনজেনুইনিটি স্পেশাল অ্যাওয়ার্ডও জিতেছে

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা রোবোসাব ২০২৩- এ রানার আপ হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের তৈরি স্বয়ংক্রিয় ডুবোযান ব্র্যাকইউ ডুবুরি। একই সঙ্গে দলটি এই প্রতিযোগিতায় ইনজেনুইনিটি স্পেশাল অ্যাওয়ার্ডও জিতেছে। 

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৩১ জুলাই থেকে ৬ আগস্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩৪টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম হয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর, ব্র্যাক ইউনিভার্সিটি দ্বিতীয় ও তৃতীয় হয়েছে ইউনিভার্সিটি অব আলবার্টা।  রোবোনেশনের পৃষ্ঠপোষকতায় এই আয়োজনের সহপৃষ্ঠপোষক ছিল যুক্তরাষ্ট্রের নেভাল ইনফরমেশন ওয়ারফেয়ার সেন্টার প্যাসেফিক। এতে সহযোগিতা করে ক্যালিফোর্নিয়ার ট্রান্সডেকে অবস্থিত অফিস অব নেভাল রিসার্চ। 

ব্র্যাকইউ ডুবুরি দলটির উপদেষ্টা হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. খলিলুর রহমান। সহ-উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন গবেষণা সহকারী সায়ন্তন রায় ও মো. নাইম হোসেন। দলটির সঙ্গে সংযুক্ত রয়েছেন প্রায় ৫০ জন শিক্ষার্থী। দলনেতার দায়িত্ব পালন করছেন এটিএম মাসুম বিল্লাহ। সহদলনেতা হিসেবে রয়েছেন মো. মাহফুজুল হক। উপদলগুলোর নেতৃত্ব দিয়েছেন এসএম মিনুর করিম, নাজমুল হক, শাওনক মো. ইবনে শাহরিয়ার তালুকদার, পার্থ প্রতিম সরকার, সামিয়া আবদুল্লাহ ও উমামা তাসনুভা আজিজ। দলটিতে কার্যকরী সদস্যের দায়িত্ব পালন করেছেন মাহদি উদ্দিন আহমেদ, সৌমিক হাসান, মো. মুশফিক বিল্লাহ ও মো. সাজ্জাদ হোসেন চৌধুরী।

রোবোসাব ২০২৩ এ সাফল্যের জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন ব্র্যাক ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সৈয়দ মাহফুজুল আজিজ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা