× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্প্রেড লাভ ফর স্ট্রিট চিলড্রেন

খেলাধুলার আনন্দে মেতে উঠল পথশিশুরা

তারুণ্য ডেস্ক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২২ ১৪:২২ পিএম

আপডেট : ০৪ অক্টোবর ২০২২ ১৬:১১ পিএম

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পথশিশুদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে এসএলএফএসসি

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পথশিশুদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে এসএলএফএসসি

স্প্রেড লাভ ফর স্ট্রিট চিলড্রেন (এসএলএফএসসি) একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গত ২ অক্টোবর বিশ্ব পথশিশু দিবস এবং এসএলএফএসসি’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পথশিশুদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে সংগঠনটি।

বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সোহরাওয়ার্দী মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হাসি-আনন্দে মেতে ওঠে পথে-ঘাটে বেড়ে ওঠা শিশুরা। ছোটদের জন্য রাখা হয় ‘মার্বেল কুড়ানো’ এবং কিশোর-কিশোরীদের মাঝে দুই ধাপে দৌড় প্রতিযোগিতা। খেলা শেষে চাল, ডাল, তেল, লবণ, সাবান, বিস্কুটভর্তি প্যাকেট বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে বিতরণ করা হয়। এরপর ক্ষুধার্তদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক রাসেল হাওলাদার, নাকিব নিজাম এবং সভাপতি জেরিনা আফরিন জেমিসহ সংগঠনের আরও সদস্য।

ছবি : এসএলএফএসসি সংগঠনের সদস্যরা 

এ সম্পর্কে সংগঠনটির সভাপতি জেরিনা আফরিন জেমি বলেন, পথশিশুদের বিনোদনের স্বার্থে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পূর্ণ করতে পেরে আমরা খুবই আনন্দিত। ছিন্নমূল শিশু-কিশোরদের জীবনমান উন্নয়ন করার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।

সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক রাসেল হাওলাদার বলেন, দেশে অন্তত লক্ষাধিক পথশিশু রয়েছে। এদের আশ্রয় ফুটপাত, টার্মিনাল, রেলস্টেশন। এদের মধ্যে অনেকে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যেতে পারে না, অসুস্থ হলে দেখাশোনার নেই কেউ। আবার অধিকাংশই মাদকসেবী। আমাদের উদ্দেশ্য হচ্ছে এসব শিশু-কিশোরের শিক্ষা, চিকিৎসা, বাসস্থানসহ সকল মৌলিক চাহিদা পূরণ করা। 

প্রবা/জিকে/এমজে/টিই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা