× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে ব্লাডম্যান-দারাজ কেয়ারস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৪৭ পিএম

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৪৯ পিএম

তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে ব্লাডম্যান-দারাজ কেয়ারস

সম্প্রতি তুরস্কে আঘাত হানা বিধ্বংসী ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের জরুরী ত্রাণ সামগ্রী দান করে পাশে দাঁড়িয়েছে ব্লাডম্যান এবং দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেসের সামাজিক উদ্যোগ  দারাজ কেয়ারস সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। 

টার্কিশ কো-অপারেশন এন্ড কোঅর্ডিনেশন এজেন্সির কাছে ১০০ স্লিপিং ব্যাগ, ৩০০টি কম্বল, ২০০টি শীতের পোশাক, ১০০টি থার্মাল সেট, ২০০ টিরও বেশি অন্যান্য গরম কাপড় হস্তান্তর করা হয়। বাংলাদেশে টিকা-এর কোঅর্ডিনেটর শেভকি মের্ট বারিশের কাছে এই জরুরি ত্রাণ সামগ্রী হস্তান্তর করেছেন দারাজ বাংলাদেশের লিগ্যাল অ্যান্ড পলিসি ডিরেক্টর ইসমাত জেরিন খান, সিএসআর অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট-এর সিনিয়র ম্যানেজার আফিফা সুলতানা এবং ব্লাডম্যান এর প্রতিষ্ঠাতা মো. শাহরিয়ার হাসান জিসান। 

ভূমিকম্পে ভবন ধসে পড়ার ফলে হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নীচে আটকা পড়ে। এতে সৃষ্টি হয় খাদ্য, পানি এবং চিকিৎসার মত প্রয়োজনীয় সামগ্রীর সংকট। তাই ক্ষতিগ্রস্তদের পাশে দাড়াতে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে যে কেউ দারাজ ডনেটস-এর মাধ্যমে স্লিপিং ব্যাগ, কম্বল এবং ডেডবডি ব্যাগের মতো প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করতে পারবেন।  

ব্লাডম্যানের স্বেচ্ছাসেবীরা সংকটের শুরু থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে ইচ্ছুক তারা সাপোর্ট টিমে যোগ দিতে ব্লাডম্যান ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। এই ভয়াবহ দুর্যোগে ত্রাণ কার্যক্রমে সহায়তা করার জন্য দারাজ ডনেটস-এর মাধ্যমে যে কেউ সরাসরি অনুদান প্রদান করতে পারবে। বাংলাদেশ থেকে ভূমিকম্প ত্রাণ সহায়তা সেবা পরিচালনার জন্য তুর্কি দূতাবাস কর্তৃক মনোনীত টিকা’র মাধ্যমে সমস্ত অনুদান সরাসরি ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দেওয়া হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা