× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইয়োফাস এর নবগঠিত কমিটির সভাপতি মামুন শিবলী, সম্পাদক সাইফুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৯ পিএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৭ পিএম

মামুন শিবলী ও সাইফুল ইসলাম ।

মামুন শিবলী ও সাইফুল ইসলাম ।

প্রশাসন ক্যাডারের মাঠপর্যায়ে কর্মরত সিনিয়র সহকারী কমিশনার/ সচিব, সহকারী কমিশনার/ সচিব হিসেবে পদায়িত প্রায় ৩ হাজার ৫০০ সদস্যের প্রতিনিধিত্বকারী কর্মকর্তাদের সংগঠন ইয়াং অফিসার্স ফোরাম অব অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের (ইয়োফাস) নতুন কমিটি ঘোষিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী এবং সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জের রুপগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম (জয়)।

সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন সেতু বিভাগের সিনিয়র সহকারী সচিব রিনাত ফৌজিয়া। এ ছাড়াও ৩ জন যুগ্মসম্পাদকসহ মোট ১৮ সদস্যের কমিটির অনুমোদন দেন প্রশাসন ক্যার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি কানিজ মাওলা ও মহাসচিব বাবুল মিয়া।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান আমাদের এ নতুন পথচলায় মূলমন্ত্র হিসাবে কাজ করবে।”

এই কমিটি সারাদেশের মাঠপর্যায়ে কর্মরত প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নিজস্ব উন্নয়ন, যোগাযোগ ও পরিস্ফূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মাঠপর্যায়ের কর্মকর্তারা মনে করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা