× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি রোবটিক্স ক্লাব

ধোঁয়া বিশুদ্ধকরণ ব্যবস্থার উদ্ভাবন

শিক্ষাঙ্গন ডেস্ক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২২ ১৫:৩১ পিএম

আপডেট : ২৭ নভেম্বর ২০২২ ১৬:৫২ পিএম

চ্যাম্পিয়ন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি রোবটিক্স ক্লাব

চ্যাম্পিয়ন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি রোবটিক্স ক্লাব

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে অনুষ্ঠিত ‘আইটেক এক্সপো ২০২২’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি রোবটিক্স ক্লাব। ২২ ও ২৩ নভেম্বর অনুষ্ঠিত প্রতিযোগিতায় বাংলাদেশের ৪০টি পাবলিক-বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশ নেয়।

বিজয়ী দল ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠেয় আন্তর্জাতিক আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি রোবটিক্স ক্লাবের প্রকল্পটি ধোঁয়া বিশুদ্ধকরণ ব্যবস্থার উদ্ভাবন করেছে। এটি নিষ্কাশন থেকে বিষাক্ত পদার্থ আলাদা এবং ডিভাইসের ভেতরে জমা করে পরে পুনর্ব্যবহারের উপযোগী হিসেবে প্রস্তুত করতে পারে।

বিজয়ী ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি রোবটিক্স ক্লাবের সদস্যরা হলেনসালাউদ্দিন সাকিব, আসাদ চৌধুরী দীপু ও মিজানুর রহমান। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমএম শহিদুল হাসান এ কৃতিত্বের জন্য ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি রোবটিক্স ক্লাব সদস্যদের অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা