প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ১৮:৫২ পিএম
ঢাকা, কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে আজ সোমবার রাত একটা পর্যন্ত বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ছবি: বিবিসি
ঢাকা, কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে আজ সোমবার রাত একটা পর্যন্ত বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ সোমবার দুপুর তিনটা থেকে রাত একটা পর্যন্ত সময়ের জন্য এ পূর্বাভাস দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ সময়ের মধ্যে ঢাকা, কুমিল্লা এবং নোয়াখালীর ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনরায় ১ নম্বর) সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর কেবল এই তিনটি অভ্যন্তরীণ নদীবন্দরের জন্যই এই সতর্কবার্তা জারি করেছে।