প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ১০:৪২ এএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৬ ১০:৫৩ এএম
দেশের ৪ বিভাগে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ছবি: সংগৃহীত
উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনিভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে।
নিম্নচাপটি সোমবার সকালে দক্ষিণপশ্চিমাঞ্চল-পশ্চিমবঙ্গ উপকূলে ও তার কাছাকাছি উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আবহাওয়া অধিদপ্তর সোমবার সকালে আবহাওয়া বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানায়।
সতর্কবার্তায় বলা হয়, নিম্নচাপের প্রভাবে বন্দরসমূহ, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তার কাছাকাছি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। তা ছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রের উপকূলীয় এলাকায় সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়ার অপর বিজ্ঞপ্তিতে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের আভাস দেওয়া হয়েছে।
তা ছাড়া অতি ভারি বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামে পাহাড় ধ্বংসের আশঙ্কা প্রকাশ করা হয়েছে।