বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার প্রকাশিত পূর্বাভাসে দেশজুড়ে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কার বলা হয়েছে। ছবি: ইউএনবি
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আশঙ্কার পাশাপাশি বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে শুক্রবার প্রকাশিত পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
পূর্বাভাস ওঅনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
তাপমাত্রার বিষয়ে জানানো হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
ঢাকায় আজ সকাল ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।
এছাড়া ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১০ মিনিটে।