প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫২ পিএম
দুই কোটি মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে সমন্বিত ও টেকসই উদ্যোগের মাধ্যমে—এমন দৃঢ় আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, তিস্তা ব্যবস্থাপনা কোনো বিচ্ছিন্ন প্রকল্প নয়, বরং নদীশাসন, খনন ও অবকাঠামোগত উন্নয়নকে একীভূত করেই মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।