প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬ ২১:৩০ পিএম
প্রার্থীদের নির্বাচনি খরচ সংগ্রহে ক্রাউডফান্ডিং ওয়েবসাইট উদ্বোধন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বছর শেষে অডিট করার মাধ্যমে সংগ্রহ-খরচের হিসাব উপস্থাপন করা হবে। এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে ওয়েবসাইটের উদ্বোধন করেন মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।