প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬ ১৬:৩১ পিএম
গ্রিনল্যান্ড দখলে নেওয়ার উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে একমত না হওয়া দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক বৈঠকে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড নিয়ে যদি কোনো দেশ তাঁর অবস্থানের সঙ্গে একমত না হয়, তবে তিনি তাদের ওপর শুল্ক আরোপ করতে পারেন। ডেনমার্কের নিয়ন্ত্রণাধীন হলেও গ্রিনল্যান্ড একটি স্বশাসিত অঞ্চল।