× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্যাম্পিংয়ে সঙ্গে অবশ্যই যা রাখবেন

ভ্রমণ ডেস্ক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২২ ১৪:০৪ পিএম

আপডেট : ০৮ নভেম্বর ২০২২ ১৪:২২ পিএম

নভেম্বর থেকে ফেব্রুয়ারি ক্যাম্পিং করার উপযুক্ত সময়                           ছবি : নাকিব নিজাম

নভেম্বর থেকে ফেব্রুয়ারি ক্যাম্পিং করার উপযুক্ত সময় ছবি : নাকিব নিজাম

হেমন্তের বাতাসে এখন শীতের আগমনী ঘ্রাণ পাওয়া যাচ্ছে। যারা প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করতে চান ক্যাম্পিং তাদের কাছে পছন্দের তালিকায় ওপরে থাকে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি ক্যাম্পিং করার উপযুক্ত সময়। জেনে নিন ক্যাম্পিং করতে চাইলে কোন জিনিসগুলো অবশ্যই রাখবেন সঙ্গে।

ভ্রমণে গিয়ে পরিবেশের ক্ষতি হয় এমন কিছু করবেন না                                                                       ছবি : নাকিব নিজাম
  • ক্যাম্পিংয়ের প্রধান অনুষঙ্গ হচ্ছে তাঁবু। তাই এটি টেকসই ও পানি নিরোধক হওয়া প্রয়োজন।  
  • দুর্গম পাহাড়ি এলাকায় ক্যাম্পিং করলে ভালো গ্রিপওয়ালা জুতা পরবেন অবশ্যই। এটি দুর্গম পথ পাড়ি দিতে সাহায্য করবে আপনাকে।
  • হালকা, সহজে বহনযোগ্য ব্যাগ রাখুন সঙ্গে। এতে ভেজা কাপড় বহন করতে সুবিধা হবে।
  • পছন্দমতো জায়গায় আরামদায়ক ঘুমের জন্য স্লিপিং ব্যাগ নিন।
  • পানির বোতল রাখবেন অবশ্যই। 
  • ক্যাম্পিংয়ের সময় সঙ্গে টর্চ রাখা ভীষণ জরুরি।
  • পাওয়ার ব্যাংক রাখুন।
  • মশা নিরোধক ক্রিম রাখুন।
  • প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম ও জ্বর বা ব্যথার ওষুধ রাখুন।
  • নিরাপত্তার স্বার্থে সঙ্গে জাতীয় পরিচয়পত্র রাখুন। 

লক্ষ রাখুন 

ভ্রমণে গিয়ে পরিবেশের ক্ষতি হয় এমন কিছু করবেন না। ক্যাম্পিংয়ে শান্তভাবে চারপাশ উপভোগ করুন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা