× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পর্যটন করপোরেশনের ব্যবস্থাপনায় কুয়াকাটা ট্যুর

ভ্রমণ ডেস্ক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৫:৪৭ পিএম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৬:২৭ পিএম

পর্যটন করপোরেশনের ব্যবস্থাপনায় কুয়াকাটা ট্যুর

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত সাগরকন্যা কুয়াকাটা। এখানে রয়েছে দীর্ঘ ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের সমুদ্রসৈকত। আছে প্রাচীন রাখাইনদের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত নানা স্থাপত্য নিদর্শন। রয়েছে ঐতিহ্যবাহী কুয়া, জাতীয় উদ্যান, গঙ্গামতীর লেক, লাল কাঁকড়ার অভয়ারণ্য, সমুদ্রের বুকে জেগে ওঠা চর বিজয়সহ বেশ কয়েকটি দ্বীপ। যেখানে পর্যটকদের জন্য রয়েছে বিশেষ আকর্ষণ সুন্দরবনের পূর্বাংশ ফাতরার বন।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের রয়েছে নিজস্ব গাড়ি, কুয়াকাটাসহ সারা দেশে ৫০টি হোটেল-মোটেল-রিসোর্ট। এবার নিজস্ব ব্যবস্থাপনায় কুয়াকাটা ভ্রমণের আয়োজন করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন।  আগামী ১৩-১৫ অক্টোবর আয়োজিত হওয়া এ ভ্রমণের খরচ নির্ধারণ করা হয়েছে ৮৫০০ থেকে ৯০০০ টাকা। 

আগ্রহী ভ্রমণকারীগণ বাংলাদেশ পর্যটন করপোরেশনের ০১৯৪১৬৬৬৪৪৪, ০১৩০০৪৩৯৬১৭ ও ০২-৪১০২৪২১৮ নম্বরে যোগাযোগের মাধ্যমে বুকিং নিশ্চিত করতে পারবেন।

প্রবা/জিকে/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা