ভ্রমণ ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৫:৪৭ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৬:২৭ পিএম
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত সাগরকন্যা কুয়াকাটা। এখানে রয়েছে দীর্ঘ ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের সমুদ্রসৈকত। আছে প্রাচীন রাখাইনদের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত নানা স্থাপত্য নিদর্শন। রয়েছে ঐতিহ্যবাহী কুয়া, জাতীয় উদ্যান, গঙ্গামতীর লেক, লাল কাঁকড়ার অভয়ারণ্য, সমুদ্রের বুকে জেগে ওঠা চর বিজয়সহ বেশ কয়েকটি দ্বীপ। যেখানে পর্যটকদের জন্য রয়েছে বিশেষ আকর্ষণ সুন্দরবনের পূর্বাংশ ফাতরার বন।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের রয়েছে নিজস্ব গাড়ি, কুয়াকাটাসহ সারা দেশে ৫০টি হোটেল-মোটেল-রিসোর্ট। এবার নিজস্ব ব্যবস্থাপনায় কুয়াকাটা ভ্রমণের আয়োজন করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। আগামী ১৩-১৫ অক্টোবর আয়োজিত হওয়া এ ভ্রমণের খরচ নির্ধারণ করা হয়েছে ৮৫০০ থেকে ৯০০০ টাকা।
আগ্রহী ভ্রমণকারীগণ বাংলাদেশ পর্যটন করপোরেশনের ০১৯৪১৬৬৬৪৪৪, ০১৩০০৪৩৯৬১৭ ও ০২-৪১০২৪২১৮ নম্বরে যোগাযোগের মাধ্যমে বুকিং নিশ্চিত করতে পারবেন।
প্রবা/জিকে/এমজে