ভ্রমণ ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২২ ১৬:৪৩ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২ ১৭:৪৫ পিএম
ফর্মুলা রোসা, আবুধাবি
ভ্রমণে নতুন মাত্রা যোগ করেছে বিনোদন পার্কগুলো। সেখানে ঘুরতে গিয়ে বিনোদনপ্রেমীরা বিভিন্ন রাইডে চড়েন। পার্কে নানা রাইডের ব্যবস্থা থাকে। রোমাঞ্চের স্বাদ পেতে অনেকেই সেই রাইডগুলোতে ওঠেন। আজ থাকছে রোমাঞ্চকর কিন্তু পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পাঁচটি রাইডের তথ্য।
১. ফর্মুলা রোসা, আবুধাবি
সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ২৪০ কিলোমিটার! এমন একটি রাইডে চড়ে কী হতে পারে ভেবে দেখেছেন? হ্যাঁ পাঠক তেমনই এক রাইড রয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে। ফেরারি ওয়ার্ল্ড নামে এক বিখ্যাত বিনোদন পার্কে রয়েছে ফর্মুলা রোসা নামক একটি রোলার কোস্টার। এটিই নাকি পৃথিবীর দ্রুততম রোলার কোস্টার।

২. এক্সপিডিশন এভারেস্ট, ফ্লোরিডা
আমেরিকার ফ্লোরিডায় রয়েছে ডিজনির বিখ্যাত অ্যানিম্যাল কিংডম পার্ক। এখানের এক্সপিডিশন এভারেস্ট নামক রোলার কোস্টার মানুষকে রীতিমতো ভয় পাইয়ে দেয়। পাহাড় থেকে ঝুলন্ত ট্র্যাকের মধ্য দিয়ে অপর একটি পাহাড়ে যায়। এটি ডিজনির সর্বোচ্চ রোলার কোস্টার।
তাকাবিশা ৩. তাকাবিশা, জাপান
জাপানের ফুজি-কিউ হাইল্যান্ড থিম পার্কে রয়েছে এমন একটি রাইড যা নিচে নামার সময় ১২১ ডিগ্রি কোণে নিচের দিকে ঝুঁকে থাকে। অর্থাৎ কার্যত উল্টে থাকে। পার্কটি রয়েছে জাপানের ইয়ামানশির ফুজিওশিডাতে।
কিংডা কা৪. কিংডা কা, নিউ জার্সি
আমেরিকার নিউ জার্সির সিক্স ফ্ল্যাগস অ্যাডভেঞ্চার পার্কে রয়েছে কিংডা কা নামক একটি রোলার কোস্টার, যার উচ্চতা ৪০০ ফুট। রোলার কোস্টারটি এতই খাড়া যা নামার সময় কার্যত শূন্য থেকে পড়ার মতো অনুভূতি তৈরি হয়।
বিগ শট৫. বিগ শট, নেভেদা
লাস ভেগাসের বিগ শট পৃথিবীর উচ্চতম রাইডগুলোর মধ্যে অন্যতম। দীর্ঘদিন এটিই পৃথিবীর উচ্চতম রাইড ছিল। একটি খাড়া টাওয়ারের মধ্যে লাগানো রয়েছে কয়েকটি ঝুলন্ত চেয়ার। সেই চেয়ার লাগানো অংশগুলো ওই টাওয়ার বরাবর ওঠানামা করে।
প্রবা/জিকে/এমজে