প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৩ ১৫:৩৯ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩ ১৫:৫২ পিএম
কিংবদন্তি ভূ-পর্যটক রামনাথ বিশ্বাস
প্রথম বাঙালি ভূ-পর্যটক বাইসাইকেলে বিশ্ব ভ্রমণকারী রামনাথ বিশ্বাসের আজ ১২৯তম জন্মদিন।
রামনাথ বিশ্বাস ১৮৯৪ সালের ১৩ জানুয়ারি হবিগঞ্জ জেলার বানিয়াচং থানা সদরের বিদ্যাভূষণ পাড়ায় জন্মগ্রহণ করেন ও ১৯৫৫ সালের ১ নভেম্বর ৬২ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
১৯৩১ সালের ৭ জুলাই তিনি সিঙ্গাপুর থেকে ভূ-পর্যটনে বের হন। দীর্ঘ দশ বছরে তিনি প্রায় এক লাখ মাইল বাইসাইকেলে ভ্রমণ করেন। এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা মহাদেশের ৫০টির অধিক দেশ ভ্রমণ করেন। ১৯৩৪ সালে চীন ভ্রমণের পর রামনাথ বিশ্বাস বানিয়াচং গ্রামে ফিরে আসলে গ্রামবাসীরা বানিয়াচঙ্গের ঐতিহাসিক এড়ালিয়া মাঠে এক বিশাল সংবর্ধনা সভার আয়োজন করেন। ১৯৩১-১৯৪০, এই ৯ বছরে তিনটি পর্যায়ে ভ্রমণ সম্পন্ন করেন তিনি।
সাইকেলের পেছনের চাকার ওপরের র্যাকে সবসময় অটোগ্রাফ সংযুক্ত একটি বই, মশারি এবং লম্বা কাপড় বেঁধে রাখতেন রামনাথ। এ ছাড়া কাঠের একটি বাক্সে সাইকেল ঠিক করার যন্ত্রপাতিও রাখতেন। তার পুরো অভিযাত্রায় পকেটে এক টাকাও রাখেননি।
রামনাথ বিশ্বাস করতেন সঙ্গে টাকা রাখা মানেই নিজ স্বার্থ হাসিলে অন্য মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা। দর্শন বিষয়ে তিনি একটি বই লিখেছিলেন। ওই বইয়ে, টাকা ছাড়া পুরো পৃথিবী ভ্রমণের পরামর্শ দিয়েছেন।
তিনি বিশ্ব ভ্রমণের ওপর ভবঘুরের বিশ্ব ভ্রমণ, ভয়ঙ্কর আফ্রিকা, দুরন্ত আফ্রিকা, টোর রাউন্ড দ্য ওয়াল্ড উইথআউট মানি, ভবঘুরের বিলাত যাত্রা, বেদুইনের দেশে,পারস্য ভ্রমণ,পৃথিবীর পথে, ভিয়েতনামের বিদ্রোহী বীর, নিগ্রো জাতির নতুন জীবন, চায়না ডিফেন্স ডেথ, বিদ্রোহী বলকান, ভারত ভ্রমণসহ ৪০টি বই লিখছেন।