× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মঙ্গলবার থেকে উন্মুক্ত হচ্ছে দেবতাখুম পর্যটন কেন্দ্র

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২২:০৪ পিএম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১০ পিএম

বান্দরবানে আগত পর্যটকদের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র রোয়াংছড়ি উপজেলায় দেবতাখুম।

বান্দরবানে আগত পর্যটকদের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র রোয়াংছড়ি উপজেলায় দেবতাখুম।

নিরাপত্তার স্বার্থে বান্দরবানের রোয়াংছড়ির দেবতাখুমে পর্যটন এলাকায় ভ্রমণে নিষেধাজ্ঞার দীর্ঘদিন পর বিধিনিষেধ তুলে নিয়েছে জেলা প্রশাসন। আগামীকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) থেকে পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ২০২২ সালের সেপ্টেম্বর মাস থেকে জেলার দূর্গম এলাকাগুলোতে সশস্ত্র সংগঠনগুলোর আনাগোনা বৃদ্ধি পাওয়ায় একই বছরের ১৭ অক্টোবর রুমা-রোয়াংছড়িতে দেশি বিদেশি পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন। এই নিষেধাজ্ঞা কয়েক দফায় বাড়িয়ে রুমা-রোয়াংছড়ি, আলীকদম ও থানচি উপজেলায়ও আরোপ করা হয়।

পরে আলীকদম উপজেলা থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও রুমা-রোয়াংছড়ি ও থানচি উপজেলায় বহাল রয়েছে। নিষেধাজ্ঞার মধ্যেও ২০২৪ সালের ৩ ও ৪ এপ্রিল রুমা ও থানচিতে তিনটি ব্যাংকে ডাকাতির অভিযোগ ওঠে সশস্ত্র সংগঠন কেএনএফ এর বিরুদ্ধে। এ কারণে একই বছরের ৬ এপ্রিল থেকে সন্ত্রাস দমনে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করে।

চলমান অভিযানে সেনাবাহিনীর কর্মকর্তাসহ নিহত হয়েছেন বেশ কয়েকজন। বর্তমানে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক মনে করছে প্রশাসন। এ কারণে মঙ্গলবার থেকে রোয়াংছড়ির দেবতাখুম পর্যটন কেন্দ্রটি ভ্রমণকারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এতে দীর্ঘদিনের অবসান ঘটিয়ে ব্যবসায় লাভের মুখ দেখবেন বলে প্রত্যাশা করছেন স্থানীয় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

ইউএনও সাইফুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আগামীকাল (মঙ্গলবার) থেকে পর্যটকদের জন্য দেবতাখুম খুলে দেওয়া হচ্ছে। সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পর্যটকরা নির্বিঘ্নে দেবতাখুম ভ্রমণ করতে পারবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা