× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সম্পূরক শুল্ক বৃদ্ধিতে বিহা সভাপতির গভীর উদ্বেগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫ ১২:০০ পিএম

বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন (বিহা)-এর সভাপতি এইচ. এম. হাকিম আলী

বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন (বিহা)-এর সভাপতি এইচ. এম. হাকিম আলী

বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন (বিহা)-এর সভাপতি এইচ. এম. হাকিম আলী অন্তর্বর্তীকালীন সরকারের সম্পূরক শুল্ক (এসডি) বৃদ্ধির সিদ্ধান্তকে "অসংবেদনশীল" বলে অভিহিত করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি বলেন,‘আমরা হতবাক হয়েছি যে কতটা অসংবেদনশীলভাবে সম্পূরক শুল্ক (এসডি) বাড়ানো হয়েছে। এইচ. এম. হাকিম বলেন, কোনো প্রগতিশীল অর্থনীতিতে রাজস্ব সংগ্রহে সম্পূরক শুল্ক (এসডি)-এর কার্যকারিতা নিশ্চিত করতে পরোক্ষ করের পাশাপাশি সরাসরি কর সংগ্রহের জন্য একটি সুস্পষ্ট কৌশল থাকা জরুরি। আমরা সরাসরি কর সংগ্রহের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা দেখতে পাইনি।

হাকিম আলী আরও বলেন, যাদের ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) রয়েছে কিন্তু তারা সঠিক পথ অনুসরণ করে কর প্রদান করেন না, তাদের ক্ষেত্রে কোনো ব্যবস্থা গ্রহণের কৌশল প্রস্তাবিত হয়নি, যা জবাবদিহিতার অভাবকে নির্দেশ করে।

‘এই পদ্ধতি, যেখানে সরাসরি করকে উপেক্ষা করে পরোক্ষ করকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে।’ তিনি সরকারকে একটি ভারসাম্যপূর্ণ আর্থিক নীতি গ্রহণ করার আহ্বান জানান, যা টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সমর্থন করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা