× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাজেক ভ্যালি ভ্রমণ

সেরা ৮ রিসোর্ট ও কটেজের খোঁজখবর

গোলাম কিবরিয়া

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২২ ১৩:১৪ পিএম

আপডেট : ১৬ নভেম্বর ২০২২ ১৩:৪৬ পিএম

ভালো ল্যান্ডস্কেপিক ভিউর জন্য সাজেকের কটেজগুলো খুব জনপ্রিয়তা পেয়েছে     ছবি : মেঘপুঞ্জি রিসোর্ট

ভালো ল্যান্ডস্কেপিক ভিউর জন্য সাজেকের কটেজগুলো খুব জনপ্রিয়তা পেয়েছে ছবি : মেঘপুঞ্জি রিসোর্ট

ছবি : মেঘপুঞ্জি রিসোর্ট

ছবি : মেঘপুঞ্জি রিসোর্ট

মেঘ পাহাড়ের আলিঙ্গন দেখতে পর্যটকদের কাছে এখন সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য সাজেক। সুন্দর ডেকোরেশন ও ভালো ল্যান্ডস্কেপিক ভিউর জন্য এখানকার কটেজগুলো সাম্প্রতিক সময়ে খুব জনপ্রিয়তা পেয়েছে।

পর্যটকদের সুবিধার্থে এমন কিছু রিসোর্ট ও কটেজের তথ্য তুলে ধরা হলো। 

সাজেক রিসোর্ট : বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত রিসোর্ট সাজেক রিসোর্ট। যার দ্বিতীয় তলায় চারটি কক্ষ আছে। পর্যটকদের কাছে এই রিসোর্টটির আলাদা চাহিদা রয়েছে। এখানে খাবারের ব্যবস্থা আছে। রুম ভেদে এসি ও নন এসি রুমের ভাড়া পড়বে ১০ থেকে ১৫ হাজার টাকার মতো।সেনাবাহিনীতে কর্মরত বা প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তাদের জন্য ডিসকাউন্ট রয়েছে। বুকিং দিয়ে না আসলে রুম খালি পাওয়ার সম্ভাবনা খুবই কম। যোগাযোগ : ০১৮৫৯০২৫৬৯৪ অথবা ০১৮৪৭০৭০৩৯৫।

ছবি : লুসাই কটেজ

লুসাই কটেজ : কাপল রুম, ডাবল বেডসহ আছে থাকা-খাওয়ার ব্যবস্থা। সুন্দর ডেকোরেশন ও ভালো ল্যান্ডস্কেপিক ভিউর এই কটেজের রুমের ভাড়া ২০০০-৩০০০ টাকা। যোগাযোগ : ০১৬৩৪১৯৮০০৫।

মেঘ মাচাং : সুন্দর ভিউ ও তুলনামূলক কম খরচে থাকা যায় বিধায় মেঘ মাচাং রিসোর্ট অনেকের পছন্দের শীর্ষে। এখানে খাবারের ব্যবস্থা আছে। মেঘ মাচাং-এ পাঁচটি কটেজ আছে। ভাড়া ২৫০০-৩৫০০ টাকা। যোগাযোগ : ০১৮২২১৬৮৮৭৭।

আদ্রিকা ইকো কটেজ : টিজিবি লুসাই কটেজের পেছনে অবস্থিত এই রিসোর্ট। যারা একটু খোলামেলা পরিবেশে নিজেদের মতো করে থাকতে চান তাদের জন্য একটি আদর্শ জায়গা। রিসোর্টের প্রশস্ত বারান্দায় আছে ইজি চেয়ার ও বসার ব্যবস্থা। এই রিসোর্টে মাত্র দুটি বড় কক্ষ রয়েছে। যেখানে সর্বোচ্চ ৪ জন থাকা যায়। রুম ভাড়া ও বুকিং : ছুটির দিনের জন্য রুম ভাড়া ৪ হাজার টাকা অন্যান্য দিন রুম ভাড়া ৩৫০০ টাকা। যোগাযোগ : ০১৮৭৭-৭২২৮৫৯

ছবি : মেঘপল্লী রিসোর্ট 

মেঘপল্লী রিসোর্ট : সুন্দর ডেকোরেশন ও ভালো ল্যান্ডস্কেপিক ভিউয়ের জন্য সম্প্রতি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে মেঘপল্লী রিসোর্ট। এই রিসোর্টে কাপল ও ফ্যামিলি প্যাকেজ পাবেন। খাবারের ব্যবস্থা রয়েছে। যোগাযোগ : ০১৮৮৬-৭৬১০৬৫ 

রুন্ময় রিসোর্ট : এই রিসোর্টে মোট ৫টি রুম রয়েছে। প্রতিটি কক্ষে ২ জন থাকতে পারবেন। নিচ তলার রুম ভাড়া ৪৪৫০ টাকা। ৬০০ টাকা দিয়ে অতিরিক্ত বেড নিতে পারবেন। ওপরের তলায় দুজন করে থাকার দুটি কক্ষ রয়েছে, ভাড়া ৪৯৫০ টাকা। তবে সাপ্তাহিক বন্ধ অথবা মৌসুম ভেদে থাকার খরচের কমবেশি হতে পারে। যোগাযোগ : ০১৮৬৫৪৭৬৮৮।

মেঘপুঞ্জি রিসোর্ট : আকর্ষণীয় ল্যান্ডস্কেপিক ভিউ পাওয়া যায় মেঘপুঞ্জি রিসোর্টে। মেঘপুঞ্জিতে আছে ৪টি কটেজ, প্রতিটিতে ৩-৪ জন থাকা যাবে। ভাড়া ২৫০০-৩৫০০ টাকা। যোগাযোগ : ০১৮১৫৭৬১০৬৫।

রুইলুই পাড়া ক্লাব হাউস : এটি সাজেকের একটু আগে রুইলুই পাড়াতে অবস্থিত। এখানে ১৫ জনের মতো থাকতে পারবেন। ভাড়া জনপ্রতি ১০০-২০০ টাকা করে দিতে হবে। নিজেরা রান্না করে খেতে পারবেন। এর কেয়ারটেকার মইয়া লুসাই দাদা সব ব্যবস্থা করে দেবে। লক্ষ্মণ নামেও একজন আছে, প্রয়োজনে আপনাদের সহযোগিতা করবে। এখানে দুটি টয়লেট আছে। একটি ফ্রি ব্যবহার করতে পারবেন। অন্যটির জন্য ২০০ টাকা প্রদান করতে হবে। যোগাযোগ : ০১৮৬০১০৩৪০২ অথবা ০১৮৩৮৪৯৭৬১২।

শুক্র-শনিবার, ঈদ এবং বিভিন্ন বিশেষ ছুটির দিন ইত্যাদি সময়ভেদে ভাড়ার পরিমাণ কমবেশি হতে পারে। আবার অনেক সময় পর্যটকের আনাগোনা কম থাকলে রিসোর্টগুলোতে কিছুটা ছাড়ের সুবিধা পাওয়া যায়। তবে সকল ক্ষেত্রে রিসোর্ট বা কটেজ ঠিক করতে একটু দরদাম করে নেওয়া ভালো। বছরজুড়েই সাজেকে পর্যটকদের কমবেশি চাপ থাকায় ভ্রমণের পূর্বে কটেজ বুকিং করে যাওয়াটা হবে বুদ্ধিমানের কাজ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা