× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘নির্ভুলভাবে’ মস্তিস্কের টিউমার শনাক্ত করবে এআই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ মে ২০২৪ ২২:১১ পিএম

আপডেট : ২১ মে ২০২৪ ০৯:০৫ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) নির্ভরতা দিনে দিনে ছড়িয়ে পড়ছে সামাজিক নানা কাজে। এবার সেই পালে হাওয়া দিয়েছেন একদল গবেষক। তারা এমন একটি ‘টুল বা প্রোগ্রাম’ আবিষ্কার করেছেন, যা দিয়ে নির্ভুলভাবে শনাক্ত করা যাবে মস্তিস্কের টিউমার। এতে সময়ও ব্যয় হবে অনেক কম।

এ-সংক্রান্ত গবেষণাপত্রটি গত শুক্রবার প্রকাশিত হয়েছে। গবেষণাটি পরিচালনা করেছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির (এএনইউ) একদল গবেষক।

গবেষণাপত্রে বলা হয়েছে, গবেষকদের তৈরি এআই-নির্ভর টুলটি টিস্যুর আণুবীক্ষণিক ছবি বিশ্লেষণ করে কাজ করে থাকে। এই বিশেষ টুলটি শুধু ব্রেইন টিউমার শনাক্ত করাই নয়, এটিকে ১০টি উপ-ধরনে শ্রেণিভুক্ত করতেও সক্ষম।

গবেষকদের আবিস্কার করা টুলের নাম দেওয়া হয়েছে ‘ডেপ্লয়’। এই টুল দ্রুত ও নিখুঁতভাবে মস্তিষ্কের টিউমারের ধরন শনাক্ত করতে পারে বলে গবেষক দলের দাবি। তারা জানান, এই পদ্ধতি ৯৫ শতাংশ নির্ভুল ফল দিতে সক্ষম হয়েছে। এজন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রায় চার রোগীর ওপর পরীক্ষা চালানো হয়। এই টুলটি ক্যান্সারের অন্যান্য ধরন শ্রেণিবদ্ধ করতেও সহায়ক হিসেবে ব্যবহার করা যেতে পারে।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির বায়োলজিক্যাল ডেটা সায়েন্স ইনস্টিটিউটের ডেপ্লয় প্রকল্পের সহ-প্রধান ড্যান-থাই হোয়াং বলেন, মস্তিষ্কের টিউমারের শ্রেণিবিন্যাস ও শনাক্ত করতে সর্বোচ্চ মান হিসেবে ধরে হওয়া ‘ডিএনএ মেথিয়ালেশন’ নামের একটি পদ্ধতিকে। এই পদ্ধতিতে টিউমারের ধরন বুঝতে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লেগে যায়। বিশ্বের অনেক জায়গায় এই পদ্ধতি সহজলভ্যও নয়। সে তুলনায় এআইনির্ভর আমাদের প্রোগ্রাম কয়েক ঘণ্টার মধ্যে টিউমারের ধরন শনাক্ত করতে সক্ষম হবে।

সূত্র : নিউরোসাইন্স নিউজ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা