× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রে দেউলিয়া হওয়ার আবেদন এফটিএক্সের

প্রবা ডেস্ক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২২ ১৪:৫৩ পিএম

আপডেট : ১২ নভেম্বর ২০২২ ১৫:০১ পিএম

স্যাম ব্যাঙ্কম্যান-ফ্রাইড। ছবি : সংগৃহীত

স্যাম ব্যাঙ্কম্যান-ফ্রাইড। ছবি : সংগৃহীত

ক্রিপ্টোকারেন্সি কেনাবেচা ও বিনিময়ের প্ল্যাটফরম এফটিএক্স যুক্তরাষ্ট্রে দেউলিয়া ঘোষিত হওয়ার জন্য আবেদন করেছে। প্রতিষ্ঠানটি আদালতের সুরক্ষা চেয়েছে এই বলে যে, তারা ব্যবহারকারীদের অর্থ ফেরত দেওয়ার উপায় খুঁজছে। 

ক্রিপ্টো রাজা হিসেবে পরিচিত স্যাম ব্যাঙ্কম্যান-ফ্রাইড এরই মধ্যে প্রধান নির্বাহী পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। 

এক সপ্তাহ আগেও কেউ কল্পনা করতে পারেনি যে এফটিএক্স সাম্রাজ্য ভেঙে পড়তে পারে। এরই মধ্যে অস্থির ক্রিপ্টোকারেন্সির দরদামে এর প্রভাব পড়েছে। 

স্যাম এক টুইট বার্তায় বলেছেন, ‘আমি সত্যিই দুঃখিত আমরা এখানে শেষ করছি। আশা করি এটি পুনরুদ্ধারের উপায় খুঁজে পাওয়া যাবে।’

এফটিএক্সের বিপর্যয়ের আগে স্যাম ব্যাঙ্কম্যান ছিলেন ক্রিপ্টো জগতের অনেক বড় তারকা। সোমবার পর্যন্তও তিনি ছিলেন ১৫ বিলিয়ন ডলারের মালিক। তাকে বিনিয়োগ জগতের কিংবদন্তি ওয়ারেন বাফেটের সঙ্গে তুলনা করা হতো। 

গত সপ্তাহের শুরুর দিকে গুজব ছড়িয়ে পড়ে যে এফটিএক্স ও ব্যাঙ্কম্যানের মালিকানাধীন সংস্থাগুলো আর্থিকভাবে নড়বড়ে অবস্থায় রয়েছে। ফলে অনেক গ্রাহক এফটিএক্স থেকে তাদের তহবিল উঠিয়ে নেওয়ার চেষ্টা করে। 

এতে প্রতিষ্ঠানটি নগদ অর্থ সংকটের মুখোমুখি হয়। স্যাম ব্যাঙ্কম্যান বেল আউটের অর্থ জোগাড়ের চেষ্টা করলেও তিনি ব্যর্থ হন। অনেক গ্রাহকই অর্থ তুলতে পারেননি। 

এফটিএক্সের এমন পরিণতিকে ক্রিপ্টোকারেন্সি জগতের জন্য শঙ্কার বলে মনে করেন এফটিএক্সের এক সময়ের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ব্যাইনান্সের প্রধান নির্বাহী চ্যাংপেং ঝাও। যিনি ক্রিপ্টো জগতে সিজে নামে পরিচিত। 

সিজে বলেন, ‘এফটিএক্সের নিচে নেমে যাওয়া এ শিল্পের (ক্রিপ্টোজগতের) কারও জন্য ভালো নয়। এটিকে আমাদের জন্য একটি জয় হিসেবে দেখবেন না। এতে ব্যবহারকারীর আস্থা মারাত্মকভাবে নড়বড়ে হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা