× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবমেরিন ক্যাবল ঠিক হতে কতদিন সময় লাগবে জানা গেল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪ ১৪:৩৫ পিএম

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪ ১৫:৩৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিমিইউ-৫ এর সিঙ্গাপুর প্রান্তের ব্যান্ডউইথ জোড়া লাগবে মে মাসের শেষের দিকে। এ সময়ে বিকল্প উপায় হিসেবে সাবমেরিন ক্যাবল সিমিউই-৪ এর মাধ্যমে ইন্টারনেট সেবা চলবে।

শনিবার (২৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানায় বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিমিইউ-৫ জোড়া লাগার আগ পর্যন্ত কক্সবাজারে অবস্থিত ল্যান্ডিং স্টেশন থেকে সাবমেরিন ক্যাবল সিমিউই-৪ এর মাধ্যমে ১৬০০ জিবিপিএস ব্যান্ডউইথ সেবা চালু রাখার ব্যবস্থা করা হয়েছে।

গত ১৯ এপ্রিল রাত ১২টায় বিএসসিপিএলসির আওতাধীন দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলটি (সিমিইউ-৫) সিঙ্গাপুর থেকে পশ্চিম প্রান্তে ইন্দোনেশিয়ার জলসীমায় আকস্মিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে পরীক্ষা-নিরীক্ষা করে সিমিইউ-৫ কনসোর্টিয়াম ইন্দোনেশিয়ায় সমুদ্রের তলদেশে ক্যাবল মেরামতের জন্য এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা