× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক ঘণ্টা বিঘ্নিত হতে পারে ইন্টারনেট পরিষেবা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪ ২১:৫৮ পিএম

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪ ২২:৩০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার দিবাগত রাতে এক ঘণ্টা বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। এ সময় কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (সি-মি-উই-৫)-এর রক্ষণাবেক্ষণ-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা হবে। সেজন্য গ্রাহকরা সাময়িক সময়ের জন্য ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে কিছুটা ধীরগতির মুখোমুখি হবেন।

বুধবার (১৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।

এতে বলা হয়েছে, বুধবার দিবাগত রাত অর্থাৎ বৃহস্পতিবার রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টা সি-মি-উই-৫ ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট ব্যান্ডউইথ পরিষেবা বন্ধ থাকবে। তবে ওই একই সময়ে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে (সি-মি-উই-৪) সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ব্যান্ডউইথ সেবা যথারীতি চালু থাকবে।

গ্রাহকরা সাময়িকভাবে ইন্টারনেটে ধীরগতির সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে বলেও এতে উল্লেখ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিএসসিপিএলসি ছাড়াও প্রতিবেশী দেশ ভারত থেকে আন্তর্জাতিক টেরিস্টেরিয়াল ক্যাবল (আইসিটি) অপারেটররা ইন্টারনেট ব্যান্ডউইথ আমদানি করে থাকেন। এ কারণেও ইন্টারনেট পুরোপুরি বন্ধ থাকার আশঙ্কা নেই। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা