× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এমআইওবির নতুন কার্যকরী পরিষদ গঠন

সভাপতি জাকারিয়া শাহিদ, সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৪ ১৩:২০ পিএম

আপডেট : ২৮ মার্চ ২০২৪ ১৩:৪৮ পিএম

ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সংবাদ সম্মেলন। প্রবা ফটো

ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সংবাদ সম্মেলন। প্রবা ফটো

স্থানীয় মোবাইল কারখানাগুলোর সংগঠন মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এমআইওবি) সভাপতি পদে এডিসন ইন্ডাস্ট্রিজের জাকারিয়া শাহিদ এবং সহসভাপতি পদে ইম্মার্ট টেকনোলজির রেজওয়ানুল হক, সাধারণ সম্পাদক পদে ফেয়ার ইলেক্ট্রনিক্সের মোহাম্মদ মেসবাহ উদ্দিন নির্বাচিত হয়েছেন। 

বুধবার (২৭ মার্চ) এক সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি এ নির্বাচন সম্পন্ন হয়েছে।  নির্বাচিত অন্যরা হলেন যুগ্ম সম্পাদক গ্রামীণ ডিস্ট্রিবিউশনের জহুরুল হক বিপ্লব ও কোষাধ্যক্ষ বেস্ট টাইকুনের ইমাম উদ্দিন। এ ছাড়া সংগঠনটির পরিচালক পদে নির্বাচিত হয়েছেন- বেনলি ইলেক্ট্রনিক এন্টারপ্রাইজের ভিক্টর উ, ডিবিজি টেকনোলজির  কেডিন ইয়াং, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের এস এম মনজুরুল আলম অভি, ইউনিয়ন টেকপার্কের আলভি রানা, সেলেক্সট্রা লিমিটেডের শাকিব আরাফাত, হালিমা টেলিকমের আবুল কালাম হাসান টগর এবং আরএফএল ইলেকট্রনিক্সের কাজী রাশেদুল ইসলাম। 

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০২২ সালে গঠিত এ সংগঠন ২০২৩ সালে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন লাভ করে। ১৭টি কারখানাই বর্তমানে এর সদস্য। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন মোবাইল কারখানাগুলোর জন্য এ সংগঠনের সদস্যপদ বাধ্যতামূলক ঘোষণা করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা