× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইনস্টাগ্রামে এনএফটি কেনাবেচা

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২২ ১৮:৩৫ পিএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২২ ১১:০৫ এএম

খুব শীঘ্রই ইনস্টাতে এনএফটি চালু করতে যাচ্ছে মেটা। ছবি: মেটা

খুব শীঘ্রই ইনস্টাতে এনএফটি চালু করতে যাচ্ছে মেটা। ছবি: মেটা

ইনস্টাগ্রামে খুব শীঘ্রই নিজেদের প্ল্যাটফরমে পুরোদমে এনএফটি কেনা-বেচার সুযোগ চালু করতে যাচ্ছে। এ জন্য প্রতিষ্ঠানটি পলিগন ব্লকচেইনের সঙ্গে কাজ করছে। এমন কি ওপেনসিতে নিলামে তোলা এনএফটির লিংকও সরাসরি ইনস্টাগ্রামে শেয়ার করা যাবে। 

এ ছাড়া অর্থ লেনদেনের ক্ষেত্রে সোলানার চেইন ব্যবহার করবে ইন্সটাগ্রাম। সেক্ষেত্রে সোলানার ফ্যান্টম ওয়ালেট ইন্সটাগ্রামে যুক্ত হবে। 

এ ছাড়া ইথারিয়াম, পলিগন ও ফ্লোয়ের ওয়ালেটগুলোও যুক্ত হবে। এর মধ্যে রয়েছে রেইনবো, মেটামাস্ক, ট্রাস্ট ওয়ালেট, কয়েনবেজ ওয়ালেট ও ডেপার ওয়ালেট। 

ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটার হেড অফ কমার্স স্টিফেন ক্যাসরিয়েল জানিয়েছেন, আপাতত ২০২৪ সাল পর্যন্ত ইনস্টাতে এনএফটি কেনা-বেচায় কোনো চার্জ রাখা হবে না। তবে এক অ্যাপ থেকে আরেক অ্যাপে অর্থ লেনদেনের ক্ষেত্রে অ্যাপ স্টোর ফি প্রযোজ্য হতে পারে। 

গত আগস্টেই মেটা ইনস্টাতে জন্য ১০০টি দেশে সীমিত সংখ্যক ব্যবহারকারীকে এ সুবিধা প্রদান করে। এবার এই ১০০টি দেশের সবাই এনএফটি বেচাকেনার ফিচার ব্যবহার করতে পারবেন। 

এনএফটি কী?

এনএফটির পূর্ণরূপ ‘নন ফাঞ্জিবল টোকেন’। ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে ইমিউটেবল লেজারে যুক্ত হওয়ায় এনএফটি যেকোনো ডিজিটাল অ্যাসেটের ওপর একজন ব্যক্তির নিরঙ্কুশ মালিকানা নিশ্চিত করে। 

ইমিউটেবল লেজার বলতে বোঝায় অপরিবর্তনীয় লেজার। এতে কোনো ধরনের পরিবর্তন ঘটানো প্রায় অসম্ভব। এই পদ্ধতিতে ডিজিটাল আর্টকে কপি করা অসম্ভব হয়ে যায়। আপনি অবশ্যই কোনো কিছু নকল করতে পারেন, তবে সেটি আর যাই হোক, পুরোপুরি আগেরটির মতো হবে না।

এককথায় এনএফটি হলো এমন একটি সম্পদ, যা ডিজিটাল দুনিয়ায় একটিই আছে। এটি অন্যান্য সম্পদের মতোই কেনাবেচা করা সম্ভব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা