× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্যানফেয়ারের মেগা কন্টেস্ট বিজয়ীদের পুরস্কার দিলেন কন্টেন্ট ক্রিয়েটর তানভীর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪ ১৭:৩২ পিএম

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪ ১৮:০৯ পিএম

ফ্যানফেয়ারের মেগা কন্টেস্ট বিজয়ীদের পুরস্কার দিলেন কন্টেন্ট ক্রিয়েটর তানভীর

সম্প্রতি ফ্যানফেয়ারের ধানমন্ডি কার্যালয়ে মেগা ভিডিও কন্টেস্ট মাই ভ্লগ মাই ডে-এর বিজয়ীদের হাতে ধামাকা সব পুরস্কার তুলে দিলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েশন চ্যানেল kinGOPoLY-এর কনটেন্ট ক্রিয়েটর মি. তানভীর হায়দার তুষার। প্রায় ২ হাজারের মতো ভিডিও থেকে বাছাইয়ের পর সেরা তিনজন বিজয়ীরা জিতে নেন বাই-সাইকেল, ডিনার সেট ও স্কিন-কেয়ারসামগ্রীর গিফটবক্স।  

পুরস্কার পেয়ে বিজয়ীরা উচ্ছ্বাসের পাশাপাশি এ ধরনের ক্রিয়েটিভ কন্টেন্ট তৈরির প্রতিযোগিতাকে স্বাগত জানান।  অনুষ্ঠানে তানভীর এইচ তুষার  বলেন, ‘দেশের প্রথম সোশ্যাল কমার্স প্রতিষ্ঠান হিসেবে ফ্যানফেয়ার যেভাবে কাজ করছে সেটি অভাবনীয়। প্ল্যাটফর্মটি কোয়ালিটি ভিডিও কন্টেন্টকে যেভাবে গুরুত্ব দিয়েছে সেটি প্রশংসার দাবিদার।’

ফ্যানফেয়ার বাংলাদেশের প্রথম সোশ্যাল কমার্স প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠানটি দেশের স্বনামধন্য বিভিন্ন ব্র্যান্ড ও ইউজারদের প্রাধান্য দিয়ে সফলতার সঙ্গে কাজ করে আসছে। ফ্যানফেয়ার অ্যাপে ভালোমানের কন্টেন্ট চাইলেই ইউজাররা শেয়ার করতে পারেন। এর পাশাপাশি বিভিন্ন ধামাকা কন্টেস্টেও অংশগ্রহণ করতে পারেন অ্যাপ ব্যবহারকারীরা। 

বর্তমানে ফ্যানফেয়ার অ্যাপে চলছে ‘Favorite Homemade Food’ নামের একটি মেগা ভিডিও কন্টেস্ট।  যেখানে যে কেউ চাইলেই যেকোনো খাবারের রেসিপি, ভ্লগ কিংবা খাবার পরিবেশন সম্পর্কিত যেকোনো ভিডিও শেয়ার করতে পারবেন আর জিতে নেওয়া যাবে মাইক্রোওভেন, ইলেকট্রিক স্টোভ ও রাইসকুকারের মতো আকর্ষণীয় সব পুরস্কার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা