× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাকরি এবং ক্যারিয়ারের ক্ষেত্রে অনলাইন মার্কেটিংয়ের ভবিষ্যৎ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪ ১৮:৪৫ পিএম

আপডেট : ০৩ মার্চ ২০২৪ ১২:০০ পিএম

চাকরি এবং ক্যারিয়ারের ক্ষেত্রে অনলাইন মার্কেটিংয়ের ভবিষ্যৎ

চাকরি এবং ক্যারিয়ারের ক্ষেত্রে অনলাইন মার্কেটিংয়ের ভবিষ্যৎ

অনলাইন মার্কেটিংয়ের ভবিষ্যৎ ভালো কারণ ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এই ক্ষেত্রে বিনিয়োগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর ফলে চাকরির সুযোগ কতটা বৃদ্ধি পাচ্ছে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন।

 

ডিজিটাল মার্কেটিংয়ের ভিতর আরও অনেকগুলো শাখা-প্রশাখা রয়েছে যে গুলো একটাতে আপনি দক্ষ হতে পারলে আপনি একটি স্মার্ট ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন। ডিজিটাল মার্কেটিং জনপ্রিয় শাখা প্রশাখাগুলো হলো :

 

১। সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এসএমএম : বর্তমান সময়ে আমরা সবচেয়ে বেশি সময় ব্যয় করে থাকি আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিংকডিন, হোয়াটস আপ, স্ন্যাপচ্যাটের মতো প্ল্যাটফর্মগুলোতে আমরা আমাদের দিনের অনেক সময় দিয়ে থাকি। আর যে প্রক্রিয়ায় আমরা এই সকল প্ল্যাটফর্মগুলোতে মার্কেটিং করে থাকি তাকেই বলা হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এসএমএম। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ভিরত দিন দিন জনপ্রিয় হচ্ছে টিকটক এবং ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলো ।

 

২। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও : সার্চ ইঞ্জিনঅপ্টিমাইজেশান বা SEO মূলত একটি ওয়েবসাইটকে গুগল, ইয়াহু বিং বা অন্য কোনো সার্চ ইঞ্জিনে অনুসন্ধান করে ফলাফলগুলো পর্যালোচনা করে সবার প্রথমে নিয়ে আসার জন্যে কাজ করা হয়। আজকের প্রতিযোগিতার বাজারে পণ্যের মার্কেটিংয়ের ক্ষেত্রে এসইও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এসইওর মাধ্যমে আপনার পণ্যকে গুগল সার্চের সবচাইতে ওপরে নিয়ে আসা যায়, এর ফলে আপনার পণ্যের বিক্রিও বৃদ্ধি পায় কারণ বর্তমানে মানুষ কোনো পণ্য কেনার আগে গুগল থেকে সার্চ করে তারপর সিদ্ধান্ত নিয়ে থাকে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও ভিতর আবার ২টি ভাগ রয়েছে ১। অন পেজ এসইও ২। অফ পেজ এসইও

 

৩।সার্চ ইঞ্জিন মার্কেটিং বা এসইএম : সার্চ ইঞ্জিনমার্কেটিং বা এসইএম ডিজিটাল মার্কেটিং ধরুন একটি জিনিস। আপনার ব্যবসার জন্যে খুব সহজেই বিজ্ঞাপন দিতে পারবেন এই সার্চ ইঞ্জিন মার্কেটিং বা এসইএম ব্যবহার করে।সার্চ ইঞ্জিন মার্কেটিং পেইড মার্কেটিংয়ের অন্তরগত। আপনার ব্যবসার গঠনশৈলী এবং স্ট্র্যাটেজির ওপর ভিত্তি করে সাধারণত এ ধরনের মার্কেটিং করা হয়।

 

৪। কনটেন্ট মার্কেটিং: বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় মার্কেটিং মেথডগুলোর মধ্যে কনটেন্ট মার্কেটিং অন্যতম। তবে কনটেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে আপনার কনটেন্টটিকে অবশ্যই ইউনিক হতে হবে। ইউনিক কনটেন্টগুলোকে কাস্টমার এবং প্ল্যাটফর্ম সবসময় পছন্দ করে।

 

৫। ইমেইল মার্কেটিং : ইমেইল মার্কেটিং হলো ইমেইলের মাধ্যমে কাস্টমারকে বিভিন্ন অভার এবং সার্ভিসগুলোর কথা বলা। ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে ইমেইল মার্কেটিং ব্যাপক চাহিদা

 

 

ওপরের সেক্টরগুলো বাদেও ডিজিটাল মার্কেটিংয়ের আরও বেশকিছু সেক্টর রয়েছে যেমন ভাইরাল মার্কেটিং, ওয়েব এনালিটিক্স, ইন্টারেক্টিভ মার্কেটিং ইত্যাদি। আপনি এগুলোর যেকোনো একটি দক্ষতা অর্জন করে যেকোনো মার্কেটপ্লেস বা কোম্পানির জন্যে কাজ শুরু করে দিতে পারেন।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা