× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্যানফেয়ার কনটেস্ট বিজয়ীরা পেল পুরস্কার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩ ১৬:৫৫ পিএম

ফ্যানফেয়ার ভিডিও কনটেস্ট বিজয়ীরা

ফ্যানফেয়ার ভিডিও কনটেস্ট বিজয়ীরা

দেশের প্রথম সোশ্যাল কমার্স প্ল্যাটফর্ম ফ্যানফেয়ার ব্যবহারকারীদের জন্য চালু আয়োজন করেছিলো মাসব্যাপী মেগা ভিডিও কন্টেস্ট। স্পোর্টস ড্রিঙ্কস 'ব্রুভানা'র সৌজন্যে আয়োজিত এ কনটেস্ট বিজয়ীদের পুরস্কৃত করা হয় ২৮ সেপ্টেম্বর। 

এ সময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাবেক জনপ্রিয় ফুটবলার জাহিদ হাসান এমিলি।

প্রায় দুই হাজারের মত ভিডিও থেকে বাছাই করে ৩ জন বিজয়ীকে 'ব্রুভানা'র পক্ষ থেকে পুরষ্কার তুলে দেয়া হয়। মাই ব্রুভানা মিক্স নামের এই কন্টেস্টের সেরা কনটেন্ট ক্রিয়েটররা জিতে নেন হোম-থিয়েটার স্পীকার ও মিনি প্রজেক্টরের মতো পুরস্কার। এছাড়াও অনুষ্ঠানে মিনিসোর সৌজন্যে ‘হ্যালোইন ইভেন্ট’ কন্টেস্টের বিজয়ীদেরও পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে ব্রুভানা, ফ্যানফেয়ার ও মিনিসোর উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুরষ্কার পেয়ে বিজয়ীরা 'ক্রিয়েটিভ কন্টেন্ট তৈরির ব্যাপারে আরো আগ্রহী হয়ে উঠবেন' বলে জানান জাহিদ হাসান এমিলি। এ সময় তিনি বলেন, ‘বর্তমান স্যোশাল নেটওয়ার্কিংয়ের যুগে ভালো মানের প্রতিযোগিতামূলক কন্টেন্ট তৈরির ক্ষেত্রে ফ্যানফেয়ার তরুণ নির্মাতাদের একত্রিত করেছে। এটি একটি দারুণ উদ্যোগ।’

বর্তমানে ফ্যানফেয়ার অ্যাপে চলছে ‘মাই ভ্লগ মাই ডে’ শিরোনামের একটি মেগা ভিডিও কন্টেস্ট। যেখানে ব্যাবহারকারীরা তাদের প্রতিদিনের জীবনযাত্রার যে কোনও ভ্লগ ভিডিও শেয়ার করে জিতে নিতে পারবেন বাইসাইকেল, ডিনারসেট ও স্কীনকেয়ার পণ্য। অ্যাপটি ডাউনলোড করে যে কেউ চাইলেই অংশগ্রহন করতে পারবেন এরকম অসংখ্য কন্টেস্টে।

ফ্যানফেয়ার প্রায় ১ মিলিয়ন ব্যবহারকারীর একটি প্ল্যাটফর্ম। এখানে কোয়ালিটি ভিডিও কন্টেন্ট শেয়ার করলে থাকছে অ্যাপে ব্যবহারযোগ্য পয়েন্টস ও অসংখ্য গিফটস। রয়েছে নিজস্ব অনলাইন শপ ‘এফ-মার্ট’। যেখানে পাওয়া যাবে পছন্দের প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারি সুবিধায়।

যারা কন্টেন্ট শেয়ার বা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পয়েন্টস লাভ করে থাকেন, কেনাকাটায় ৮০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট নেওয়ার সুযোগ থাকছে তাদের জন্য।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা