× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে হেইলো ব্র্যান্ডের তিন স্মার্টওয়াচ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩ ০৯:২৯ এএম

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩ ১০:৫৪ এএম

দেশে হেইলো ব্র্যান্ডের তিন স্মার্টওয়াচ

দেশের বাজারে হেইলো ব্র্যান্ডের নতুন তিনটি স্মার্টওয়াচ নিয়ে এসেছে পরিবেশক প্রতিষ্ঠান মোশন ভিউ। চলতি সপ্তাহেই স্মার্টওয়াচগুলো মোশন ভিউয়ের ফেসবুক পেজ ও আউটলেটে বিক্রি শুরু হয়েছে।

বাজারে আসা নতুন স্মার্টওয়াচগুলো হলো হেইলো ওয়াচ টু প্রো-কলিং স্মার্টওয়াচ, হেইলো আরএস ফোর ম্যাক্স ও হেইলো সোলার প্রো। এসব স্মার্টওয়াচে রয়েছে উন্নত ও নতুন ফিচার, প্রিমিয়াম লুক এবং সঙ্গে বাজেট ফ্রেন্ডলি।

হেইলো ওয়াচ টু প্রো-কলিংয়ে রয়েছে ১.৮৫ ইঞ্চির আইপিএস ডিসপ্লে। ডিসপ্লের রেজল্যুশন ২৪০*২৮৪ পিক্সেল। স্মার্টওয়াচটির পুরো বডিই মেটালের। সাইডে রয়েছে একটি ছোট বাটন। এর উন্নতমানের সেন্সরে ব্লুটুথ সংযোগে কল করা, রিসিভ করা, হার্টরেট, ওয়ার্কআউট, রক্তে অক্সিজেন, ঘুমের পরিমাণসহ নানা ধরনের অ্যাকটিভিটি দেখা যাবে। পাশাপাশি রয়েছে ১০০টির বেশি স্পোর্টস মোড, ১২০+ ওয়াচফেস। ফলে নিজের ছবি বা যেকোনো ছবি ওয়াচের ডিসপ্লেতে সেট করা যাবে। আর এর সঙ্গে যে বিশেষ বৈশিষ্ট্যটি স্মার্টওয়াচটিকে আরও বেশি অনন্য করে তুলেছে তা হলো এ ওয়াচটিতে বাংলা সাপোর্ট করে। একবার ফুল চার্জে সাত দিন পর্যন্ত ব্যাটারি লাইফ থাকবে। ছয় মাসের ব্র্যান্ড ওয়ারেন্টি রয়েছে এতে। হেইলো ফ্যান অ্যাপের মাধ্যমে স্মার্টওয়াচটি মোবাইলের সঙ্গে কানেক্ট করা যাবে। এত সব সুবিধাসহ দেশের বাজারে স্মার্টওয়াচটির দাম মাত্র ৩ হাজার ১৫০ টাকা।

হেইলো আরএস ফোর ম্যাক্স ওয়াচে রয়েছে ১.৪৩ ইঞ্চির এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজল্যুশন ৩২০*৩৮০ পিক্সেল। ব্রাইটনেস বেশি হওয়ায় সূর্যের আলোতেও ডিসেপ্ল দেখতে কোনো ধরনের সমস্যায় পড়তে হয় না। মেটালিক বডির সঙ্গে রয়েছে ম্যাগনেটিক সিলিকন বেল্ট। সাইডে রয়েছে ছোট একটি বাটন। এর উন্নতমানের সেন্সরে ব্লুটুথ সংযগে কল রিসিভ, হার্টরেট, ওয়ার্কআউট, ফিমেল হেলথ ,ক্যামেরা কন্ট্রোল রক্তে অক্সিজেন, ঘুমের পরিমাণসহ নানা ধরনের অ্যাকটিভিটি দেখা যাবে। এতেও রয়েছে শতাধিক স্পোর্টস মোড ও ওয়াচফেস। একবার ফুল চার্জে ২৫ দিন পর্যন্ত এটার ব্যাটারি লাইফ পাওয়া যাবে। ডিভাইসটিতে রয়েছে আইপি ৬৮ গ্রেডের ওয়াটার রেজিস্ট্যান্সি। ওয়াচটি কিনলে সঙ্গে পাবেন এক বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি। দেশে এটি বিক্রি হচ্ছে ৪ হাজার ৮৯৯ টাকায়।

হেইলো সোলার প্রো স্মার্টওয়াচটিতে রয়েছে ভাইব্রেন্ট ১.৪৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লের রেজল্যুশন ৩২০*৩৮০ পিক্সেল। ব্রাইটনেস বেশি হওয়ায় সূর্যের আলোতেও ডিসেপ্ল দেখা যাবে কোনো ধরনের সমস্যা ছাড়াই। স্মার্টওয়াচটিতে পেয়ে যাবেন অ্যালুমিনিয়াম অ্যালোয় বডির সঙ্গে সিলিকন বেল্ট। সাইডে রয়েছে তিনটি বাটন। এ ওয়াচ দিয়েও কল রিসিভ, হার্টরেট, ওয়ার্কআউট, ফিমেল হেলথের মতো নানা ধরনের অ্যাকটিভিটি পরিমাণ করা যায়। তবে ওয়াচটিতে একটি বিশেষ ফিচার যুক্ত করা হয়েছে, তা হলো ইমোশন বোঝা যায়। হেইলো ওয়াচ টু প্রো-কলিং স্মার্ট ওয়াচের মতো এ ওয়াচটিতেও রয়েছে বাংলা সাপোর্টেড সুবিধাসহ এআই ভয়েস সুবিধা। পাশাপাশি রয়েছে ১০৫টির বেশি স্পোর্টস মোড ও ২০০+ ওয়াচফেস। একবার ফুল চার্জে ২০ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ থাকবে। ওয়াচটি কিনলে ক্রেতারা পাবেন এক বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি। এর দাম ৫ হাজার ১৯৯ টাকা।

দেশব্যাপী ৬৪ জেলায় মোশন ভিউয়ের বিপণন চালু আছে। নিজস্ব ৫১টি ব্র্যান্ড আউটলেট, ৩ হাজারের অধিক রিটেইল ও অনলাইনে তাদের পণ্য পাওয়া যায়। স্বনামধন্য  বিভিন্ন ধরনের ব্র্যান্ডের অরিজিনাল স্মার্ট গ্যাজেট অফিসিয়াল ওয়ারেন্টিসহ বিক্রি করে আসছে মোশন ভিউ, তার মধ্যে স্মার্ট ওয়াচ, ইয়ারফোন, স্মার্ট টিভি, স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স ইত্যাদি গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং সেগুলোর ক্ষেত্রে পূর্ণ বিক্রয়োত্তর সেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে কোম্পানিটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা