× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পেগাসাস দিয়ে সাংবাদিকদের টার্গেট করছে ভারত : প্রতিবেদন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩ ১৬:০৮ পিএম

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩ ১৭:০৫ পিএম

ভারতের বিরুদ্ধে ২০২১ সালেও একই ধরনের অভিযোগ উঠে ছিল। ছবি : সংগৃহীত

ভারতের বিরুদ্ধে ২০২১ সালেও একই ধরনের অভিযোগ উঠে ছিল। ছবি : সংগৃহীত

পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে শীর্ষ সাংবাদিকদের গুরুত্বপূর্ণ নথিপত্র হাতিয়ে নিচ্ছে, তাদের আলাপে আড়ি পাতছে ভারত। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ওয়াশিংটন পোস্টের যৌথ তদন্তে এমন তথ্য উঠে এসেছে। 

প্রতিবেদনে বলা হয়, পেগাসাস স্পাইওয়্যার ইসরায়েলি কোম্পানির তৈরি একটি সফটওয়্যার। তা বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকারের কাছে বিক্রি করেছে তারা। এই সফটওয়্যার ব্যবহার করে যেকারও ফোনের মেসেজ, ইমেইল, ছবি, কল লিস্ট, লোকেশন শনাক্ত করা এমনকি ব্যবহারকারীর ছবি ধারণ করা সম্ভব। 

অ্যামনেস্টি বলেছে, দ্য ওয়্যারের সাংবাদিক সিদ্ধার্থ ভরাদারাজন ও দ্য অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্টের আনন্দ মাঙ্গনালের আইফোন টার্গেট করা হয়েছিল এই স্পাইওয়্যার দিয়ে। গত অক্টোবরে এ ঘটনা ঘটে। 

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সিকিউরিটি ল্যাবের প্রধান ডোনচা ও সিয়ারবহেইল বলছেন, সর্বশেষ এসব অনুসন্ধান প্রতিবেদন এটাই তুলে ধরে যে, ভারতে নিজেদের দায়িত্ব পালনের কারণে সাংবাদিকরা বেআইনি নজরদারির মধ্যে আছেন। এ ছাড়া আছে নিপীড়নের অন্যান্য মাধ্যম। এর মধ্যে আছে কুখ্যাত আইন, মানসম্মান ধুলায় মিশিয়ে দেওয়ার প্রচারণা, হয়রানি ও ভীতি প্রদর্শন।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ভারত সরকার। ২০২১ সালেও একই ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করেছিল নয়াদিল্লি। 

ভারতের বিরুদ্ধে তখনও অভিযোগ উঠেছিল, রাজনৈতিক বিরোধী পক্ষ, অধিকারকর্মী এবং সাংবাদিকদের ওপর পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করা হচ্ছে। 

সূত্র : আলজাজিরা



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা