× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক ক্লিকেই তৈরি হবে নির্বাচনী ব্যানার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩ ১৯:৪৫ পিএম

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩ ২০:৩১ পিএম

ছবি, নাম, পদবি ব্যবহার করে প্রার্থীর সঙ্গে সহজে নির্বাচনী ব্যানার বানানো যাবে towhidhossain.com ওয়েবসাইট থেকে। ছবি : সংগৃহীত

ছবি, নাম, পদবি ব্যবহার করে প্রার্থীর সঙ্গে সহজে নির্বাচনী ব্যানার বানানো যাবে towhidhossain.com ওয়েবসাইট থেকে। ছবি : সংগৃহীত

এক ক্লিকেই তৈরি হবে নির্বাচনী ব্যানার। শুধু দেশেই নয়, বিশ্বে প্রথমবারের মতো নির্বাচনী ডিজিটাল ব্যানার তৈরির ওয়েবসাইট এনেছেন আইটি সেবা খাতের প্রতিষ্ঠান ফিফোটেকের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক এইদিনের সম্পাদক ও প্রকাশক তৌহিদ হোসেন। 

সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে তৈরি (towhidhossain.com) ওয়েবসাইট থেকে যে কেউ নিজের ছবি যুক্ত করে মাত্র ৫ সেকেন্ড বানিয়ে ফেলতে পারবেন পছন্দের প্রার্থীর সঙ্গে ডিজিটাল ব্যানার।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আওয়ামী লীগের মনোনীত আসনে আওয়ামী লীগের প্রার্থীদের তথ্য ও ছবি যুক্ত করা আছে ওই ওয়েবসাইটে। যে কেউ নিজের ছবি, নাম, পদবি ব্যবহার করে সংশ্লিষ্ট প্রার্থীর সঙ্গে সহজেই নির্বাচনী ব্যানার বানাতে পারবেন।

‘towhidhossain.com’ সম্পর্কে তৌহিদ হোসেন বলেন, নির্বাচন সামনে রেখে অনেক কর্মী-সমর্থক নিজের পছন্দের প্রার্থীর সঙ্গে ব্যানার বানাতে চান, কিন্তু সেভাবে সুযোগ পান না। তাদের কাঙ্ক্ষিত প্রার্থীদের সঙ্গে ছবিসহ ব্যানার বানিয়ে দেওয়ার কাজটি সহজ করতেই এই উদ্যোগ নিয়েছি। শুধু ইন্টারনেট ও নিজের মোবাইল দিয়েই বানানো যাবে এই ব্যানার। একজন ব্যক্তি একাধিক ব্যানারও বানাতে পারবেন। আশা করছি, নির্বাচনী প্রচারে এটা ভালো সাড়া ফেলবে।

তিনি আরও বলেন, সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে তৈরি এই ওয়েবসাইট থেকে বিনামূল্যেই তৈরি করা যাবে ব্যানার। মানুষ এখন সামাজিক মাধ্যমেই বেশি সক্রিয়। সামাজিক মাধ্যমেই নিজেদের মতামত বেশি প্রকাশ করে। এক্ষেত্রে এই ওয়েবসাইটে বানানো ব্যানার কার্যকরী ভূমিকা রাখতে পারে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই উদ্যোগ একটি দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করছি। একই সঙ্গে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে দেশকে এগিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এই ওয়েবসাইটটি সম্পূর্ণ নিজ উদ্যোগে করা হয়েছে এবং অধিকাংশ ছবি অনলাইন থেকে সংগ্রহ করা। যদি কোনো মনোনীত প্রার্থী উনার ছবি পরিবর্তন করতে চান, তাহলে [email protected] ইমেইলে নতুন ছবিটি দিলে পরিবর্তন করে দেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা