প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩ ১৯:০৯ পিএম
নিজেদের মেসেজিং অ্যাপে একগুচ্ছ নতুন ফিচার যুক্ত করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল। এর মধ্যে টেক্সট বাবল, ব্যাকগ্রাউন্ডের ছবি এবং রঙ পরিবর্তনের সুবিধা অন্যতম।
নতুন আপডেটে ব্যবহারকারীরা প্রতিটি চ্যাটে আলাদা রঙ ব্যবহার করতে পারবেন। এতে বন্ধু, পরিবার, প্রিয়জনের সঙ্গে কথোপকথনে কোনো সমস্যা তৈরি হবে না। এছাড়া অন ডিভাইস গুগল কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় ফটোমোজি ব্যবহার করে যেকোনো ছবিকে রিঅ্যাকশন হিসেবে ব্যবহার করা যাবে। শুধু পিক্সেল ডিভাইসেই এ সুবিধা পাওয়া যাবে। এজন্য একটি ছবি বাছাই করতে হবে এরপর কোন বিষয়ে পরিণত করা হবে— তা ফটোমোজিতে নির্বাচন করতে হবে এবং সেন্ড বাটন চাপতে হবে।
চ্যাট বাবল, ইমোজি ছাড়াও মেসেজিং অ্যাপে ভয়েস মোড ফিচারও আসছে। এটি ভয়েস মেসেজে নয়টি অতিরিক্ত ধরন যুক্তের সুবিধা দেবে। এগুলোয় ভিজুয়াল ইফেক্টও দেখা যাবে। এসব ফিচার ছাড়াও ব্যবহারকারীরা এখন আলাদাভাবে প্রোফাইল সেট করতে পারবে। যেখানে সেলফোন নাম্বারের সঙ্গে থাকা নাম ও ছবি ব্যবহার করা যাবে।
জানা গেছে, গুগল মেসেজের নতুন বেটা ভার্সনে এসব ফিচার থাকতে পারে। কোম্পানিটি জানায়, বাজার ও ডিভাইসভেদে ফিচার ব্যবহারের সুবিধা চালু করা হবে।
সূত্র : জিমোচায়না