× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হোয়াটসঅ্যাপে বিশ্বব্যাপী বিভ্রাট

প্রবা ডেস্ক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২২ ১৪:৩০ পিএম

আপডেট : ২৫ অক্টোবর ২০২২ ১৫:৩৫ পিএম

হোয়াটসঅ্যাপে বিশ্বব্যাপী বিভ্রাট

মেসেজিং পরিষেবা হোয়াটসঅ্যাপ ব্যবহারে বিশ্বব্যাপী সমস্যার মুখে পড়ছেন ব্যবহারকারীরা।

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, বিভ্রাট শনাক্তকরণ ওয়েবসাইট ডাউন ডিটেক্টর নিশ্চিত করেছে ভারত, বাংলাদেশসহ আশপাশের দেশের হাজার হাজার ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ মঙ্গলবার (২৫ অক্টোবর) ডাউন হয়ে আছে।

হোয়াটসঅ্যাপ নিয়ে সমস্যায় পড়ার তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অনেকে। তারা বলছেন, মেসেজ পাঠানো যাচ্ছে না। অনেক ক্ষেত্রে কলও যাচ্ছে না।

আমিনুল মিঠু নামে এক ফেসবুক ব্যবহারকারী পোস্টে লিখেছেন, হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাচ্ছে না কেন?

তাপস কুমার নামে আরেকজন লিখেছেন, হোয়াটসঅ্যাপ ডাউন।

হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার এক মুখপাত্র গ্রাহকদের মেসেজ পাঠাতে সমস্যার মুখোমুখি হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মেসেজ পাঠাতে গিয়ে অনেক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী সমস্যায় পড়েছেন। যত দ্রুত সম্ভব সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।’

প্রবা/জেও

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা