× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেটিং ফিচার যুক্ত হচ্ছে এক্সে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩ ১৫:২৯ পিএম

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩ ২২:৩৫ পিএম

ডেটিং ফিচার যুক্ত হচ্ছে এক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ডেটিং ফিচার যুক্ত করার পরিকল্পনা করছেন ইলন মাস্ক। আগামী বছরের মধ্যে এটা চালুর সম্ভাবনা রয়েছে। কর্মীদের সঙ্গে এক্সের (সাবেক টুইটার) মালিকানা গ্রহণের একবছর পূর্তি উপলক্ষে এক ভিডিও কনফারেন্সে সম্প্রতি এ ঘোষণা দেন মাস্ক। 

জানা গেছে, ডেটিং অ্যাপে সব সুবিধা শিগগির এক্স প্ল্যাটফর্মেও পাওয়া যাবে। কিন্তু এটি কীভাবে কাজ করবে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি মাস্ক। তবে অন্য ডেটিং অ্যাপের মতো এটিও সাবস্ক্রিপশন ভিত্তিক হবে তা নিশ্চিত করেছেন তিনি।

টুইটারের মালিকানা নেওয়ার পর থেকেই মাস্ক এর নতুন নতুন আয়ের উৎস বাড়ানোর চেষ্টা করে যাচ্ছেন। মাস্কের নিয়ন্ত্রণে আসার পরপরই মাইক্রো ব্লগিং এ সাইটটির বিজ্ঞাপনের সংখ্যা কমতে থাকে। ব্যয় কমানোর জন্য মাস্ক তাৎক্ষণিক কর্মী ছাঁটাই শুরু করেন। 

টুইটার নাম পরিবর্তন করার কারণে প্ল্যাটফর্মটি প্রায় ২ হাজার কোটি ডলারের ব্র্যান্ড মূল্য হারিয়েছে। ২০২৪ সালে প্ল্যাটফর্মটি আরও ২০০ কোটি ডলার লোকসান গুনবে বলে আশঙ্কা করা হচ্ছে। 

সূত্র : রেড্ডিত


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা