প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩ ১২:৫৫ পিএম
সম্প্রতি বাংলাদেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ১ লাখ ৩০ হাজার ৩০২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। যারমধ্যে ৬৩৪ জন মৃত্যুবরণ করেছেন।
মে মাস থেকে শুরু হয়ে ডেঙ্গু রোগীর সংখ্যার এই অস্বাভাবিক বৃদ্ধি এখনো চলমান রয়েছে। ২০০০ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত এ বছরই সর্বোচ্চ সংখ্যক মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
দিনের ব্যস্ত সময়ে বা গভীর রাতে— ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির যেকোনো সময়ই জরুরি চিকিৎসা সেবার প্রয়োজন হতে পারে। এক্ষেত্রে অ্যাম্বুলেন্সের সেবা নেওয়ার সুযোগ রয়েছে। যদিও আপনি কাদের সেবা গ্রহণ করছেন তার ওপর ভিত্তি করে শহরের ভেতরে ভাড়ার পরিমাণ ৩৫০ থেকে ১ হাজার ২০০ টাকার মধ্যে যেকোনো কিছু হতে পারে। তাছাড়া অ্যাম্বুলেন্স ডাকার জন্য যোগাযোগের তথ্য সবসময় হাতের কাছে না ও থাকতে পারে।
তবে রোগীর অবস্থা যদি স্থিতিশীল হয় এবং তাকে তাৎক্ষণিকভাবে আইসিইউতে নেওয়ার প্রয়োজন না হয়, তাহলে এই সমস্যার একটি সহজ সমাধান আছে। উবারের মতো আমাদের নিত্যব্যবহার্য অ্যাপগুলোর সাহায্য নিলে পুরো যাত্রাটি হবে ঝামেলামুক্ত।
কোনো ডেঙ্গু রোগীর শারীরিক অবস্থা যদি খারাপ হতে থাকে, দেরি না করে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা উচিত। রাইড-শেয়ারিং সার্ভিস ব্যবহার করে আপনি দিন-রাতের যেকোনো সময়, যেকোনো জায়গায়, দ্রুত পৌঁছাতে পারবেন। এসব সার্ভিসে যাত্রীদের জন্য নিরাপত্তার ব্যবস্থাও রয়েছে, ফলে রোগী থাকেন সুরক্ষিত।