× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসছে ২৪ জিবি র‍্যামের ওয়ানপ্লাস ফোন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ আগস্ট ২০২৩ ১৮:২৯ পিএম

ওয়ানপ্লাস এইস টু প্রো। ছবি : ওয়ান প্লাস

ওয়ানপ্লাস এইস টু প্রো। ছবি : ওয়ান প্লাস

চীনে ১৬ আগস্ট উন্মোচন হতে যাচ্ছে ওয়ানপ্লাসের নতুন ফোন ওয়ান প্লাস এইস টু প্রো। বাজারে স্মার্টফোনের ইতিহাসে প্রথম এই ফোনটিতেই যুক্ত হতে যাচ্ছে ২৪ জিবি র‍্যাম, এমনটাই ঘোষণা দিয়েছে কোম্পানিটি। পাশাপাশি এতে স্টোরেজ থাকবে ১ টেরাবাইট।

যদিও গত মাসেই রেড ম্যাজিক এইটএস প্রো প্লাস ফোনটিতেও ২৪ জিবি র‍্যাম ও ১ টেরাবাইট স্টোরেজ সুবিধা ছিল।

কোম্পানিটি এরই মধ্যে কোয়ালকমের সর্বাধুনিক স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেটকে আসন্ন ফোনটির প্রসেসর হিসেবে ঘোষণা করেছে।

যারা মোবাইলে ভিডিও দেখতে ভালোবাসেন বা গেম খেলতে পছন্দ করেন, তাদের জন্য ফোনটিতে থাকছে ১.৫কে পিক্সেল রেজ্যলুশনের ৬.৭৪ ইঞ্চির ডিসপ্লে। যার রিফ্রেশ রেট ১২০ হার্জ। সেলফি/ফ্রন্ট ক্যামেরাটি হতে যাচ্ছে পাঞ্চ হোল।

সুপারভোস ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং অ্যাডপ্টর যুক্ত ফোনটিতে ৫ হাজার এমএএইচ লিথিয়ামআয়ন ব্যাটারি যুক্ত থাকছে।

এই ফোনটিতে একসঙ্গে ৫৪টি অ্যাপ্লিকেশন চালু রেখে ও পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে আরও ৪১ টি অ্যাপ্লিকেশন রেখে অনায়াসে ব্যবহার করা যাবে।    

 

সূত্র : গ্যাজেটস ৩৬০ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা