× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লেনোভোর আইটি পণ্য ও সেবা নেবে ইসলামী ব্যাংক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩ ১৭:৪২ পিএম

আপডেট : ০৮ আগস্ট ২০২৩ ১৯:০৫ পিএম

লেনোভোর আইটি পণ্য ও সেবা নেবে ইসলামী ব্যাংক

গ্লোবাল টেকনোলজি লিডার লেনোভো’র আইটি পণ্য ও সেবা ব্যবহার করবে দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সম্প্রতি রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় লেনোভো। এ সময় লেনোভো পণ্য হস্তান্তরও করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কাছে ১৫০০টি ইউনিট কাটিং এজ থিঙ্কসেন্টার নিও ৫০ এস ডেক্সটপ ইউনিট হস্তান্তর করা হবে। ব্যাংকে প্রযুক্তিগত সহায়তাসহ সর্বশেষ প্রযুক্তিসমৃদ্ধ এ ডেস্কটপগুলো প্রদান করে ব্যাংকের সঙ্গে তার সম্পৃক্ততা শুরু করেছে লেনোভো।

এই চুক্তির ফলে লেনোভো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে তার উন্নত প্রযুক্তি দিয়ে ব্যাংকের নির্দিষ্ট চাহিদা এবং প্রয়োজনীয়তা পূরণের জন্য তৈরি করতে প্রস্তুত। লেনোভো ডেস্কটপের ১৫০০টি ইউনিটসহ এই চুক্তিটি ব্যাংকিং খাত অটোমেশনে দেশের একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখছে উভয়পক্ষ।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দেশজুড়ে ছোট শহর এবং গ্রামসহ ৩৯৪টি শাখা, ২৩৬টি উপ-শাখা এবং ২৬৯৬টিরও বেশি এজেন্ট ব্যাংকিং আউটলেটের একটি বিস্তৃত নেটওয়ার্ক নিয়ে বেশ ভালো অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক।

লেনোভো’ র ওভারসিস বিজনেস, কনজুমার, কমার্শিয়াল ও ট্যাবলেট বিষয়ক জেনারেল ম্যানেজার নবীন কেজরিওয়াল বলেন, ‘ইসলামী ব্যাংকের সঙ্গে এই রূপান্তরমূলক যাত্রা শুরু করতে পেরে আমরা রোমাঞ্চিত। লেনোভোর নির্ভরযোগ্য প্রযুক্তি সমাধান যা উদ্ভাবনী এবং ব্যবসার ক্ষমতায়নের প্রতিশ্রুতিকে আরও জোরদার করবে। এই কৌশলগত সহযোগিতা লেনোভোর জন্য বাংলাদেশের আর্থিক ভূখণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে। এবং আমরা আমাদের অত্যাধুনিক পণ্য এবং অতুলনীয় পরিষেবার মাধ্যমে ইসলামী ব্যাংকের লক্ষ্যকে সমর্থন করার জন্য উন্মুখ।’ 

তিনি বলেন, ‘আমাদের মূল্যবান অংশীদার এক্সেল টেকনোলজিস, কম্পিউটার ভিলেজ ও ব্রাকনেটকে ধন্যবাদ জানাতে চাই। যারা আমাদের গ্রাহকের কাছে পৌঁছাতে এবং দেশে আমাদের ব্র্যান্ডের উপস্থিতি প্রসারিত করতে সাহায্য করেছে।’

অনুষ্ঠানে এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা বলেন, ‘দেশের তরুণ প্রজন্ম স্মার্ট বাংলাদেশ গড়ার মূল শক্তি হিসেবে কাজ করবে। যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে-স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সোসাইটি তৈরি করা। আজ আমাদের নিজেদেরকে বিনিয়োগ করা গুরুত্বপূর্ণ, যাতে আমরা আগামীকাল শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারি। তাই এখনই সময়, আমাদের ভবিষ্যতের উপযুক্ত হওয়ার দিকে মনোনিবেশ করার এবং আগামী দিনে বাংলাদেশের সম্ভাবনা উন্মোচন করার।’ 

তিনি বলেন, ‘এক্সেল টেকনোলজিস লিমিটেড বাংলাদেশের অন্যতম প্রধান আইটি কোম্পানি ১৯৯৯ সালে তাদের যাত্রা শুরু করে। আমরা আমাদের সরকারের জাতীয় নিরাপত্তা নজরদারি মিশনকে শ্রেষ্ঠত্বের সঙ্গে সমর্থন করি। আন্তর্জাতিকভাবে স্বনামধন্য হার্ডওয়্যার প্রস্তুতকারী পণ্যের বিশাল পরিসরের সঙ্গে কোম্পানি গ্রাহকদের দ্রুত কার্যকর এবং মানসম্পন্ন পণ্য এবং পরিষেবা প্রদানের ওপর জোর দেয়।’

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জে কিউ এম হাবিবুল্লাহ (এফ সি এস), ব্র্যাকনেট লিমিটেড হেড অব অপারেশন্স মোকাররম হোসাইন, কম্পিউটার ভিলেজ ম্যানেজিং পার্টনার মোহাম্মদ জসিম উদ্দিন, এক্সেল টেকনোলজিসে ডিরেক্টর মাসুদ হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও লেনোভো, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং এক্সেল টেকনোলজিস লিমিটেডের অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা