× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাঁজ করা ফোনের অপেক্ষা বাড়ছে ওয়ানপ্লাস প্রেমীদের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ আগস্ট ২০২৩ ১৫:৩৩ পিএম

আপডেট : ০২ আগস্ট ২০২৩ ১৫:৫৯ পিএম

অনেক টিপস্টার বলছেন, অপ্পো ফাইন্ড এন২-এর আদলেই আসবে ওয়ানপ্লাস ওপেন। ছবি : অপ্পো

অনেক টিপস্টার বলছেন, অপ্পো ফাইন্ড এন২-এর আদলেই আসবে ওয়ানপ্লাস ওপেন। ছবি : অপ্পো

চলতি মাসেই ওয়ানপ্লাস তাদের প্রথম ভাঁজ করা ফোন আনতে যাচ্ছে বলে দাবি করেছিলেন টিপস্টার (অনলাইনে গ্যাজেট সংক্রান্ত আগাম তথ্য ফাঁসকারী) ম্যাক্স জম্বার। এবার নিজেই তিনি আগের দাবি থেকে সরে এসেছেন।

টিপস্টার জম্বার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জানিয়েছেন, ডিসপ্লেসংক্রান্ত জটিলতার জেরেই ওয়ানপ্লাস ওপেন আগামী ২৯ আগস্ট উন্মোচন করা সম্ভব হবে না।

মূলত ওয়ানপ্লাসের ফোনের জন্য ভাঁজ করা ডিসপ্লে হিসেবে বিওই প্যানেল ব্যবহারের কথা ছিল। সে অনুযায়ী কোম্পানিটি প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু এখন জানা গেছে, ওয়ানপ্লাস তাদের ভাঁজ করা ফোনে পরীক্ষা নিরীক্ষার জন্য স্যামসাংয়ের ডিসপ্লে ব্যবহার করছে।

ভাঁজ করা ফোন নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে স্যামসাং। এরই মধ্যে এ প্রযুক্তি যুক্ত তাদের বেশ কয়েকটি স্মার্টফোন বাজারে জনপ্রিয়তা পেয়েছে। সেই হিসেবে স্যামসাংয়ের পরীক্ষিত ডিসপ্লে ব্যবহার করে এক অর্থে কোনো ঝুঁকিতে পড়তে হবে না ওয়ানপ্লাসকে।

তবে সমস্যা বলতে এতটুকুই যে এ মাসে তারা ফোনটি বাজারে আনতে পারবে না। যদিও টিপস্টাররা চলতি মাসে ওয়ানপ্লাস ওপেন উন্মোচনের কথা বললেও কোম্পানিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।

এর আগেও ওয়ানপ্লাস নিয়ে বেশ কয়েকটি তথ্য ফাঁস হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। সেখানে দাবি করা হয়েছে, আসন্ন ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ এসওসি চিপসেট। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বলছেন, প্রসেসর ফাঁস করার কিছু নেই। কারণ এটি জানা কথাই, প্রিমিয়াম লেভেলের একটি ফোন ওয়ানপ্লাস বাজারে নিয়ে আসলে তাতে অবশ্যই ফ্ল্যাগশিপ প্রসেসরই ব্যবহার করবে।

দাবিকৃত ফাঁস হওয়া তথ্যে আরও বলা হয়েছে, ফোনটিতে ২৫৬ জিবি স্টোরেজ ও ১৬ জিবি র‍্যাম থাকবে। এতে ডিসপ্লে থাকবে ২টি। এর ভাঁজ করা ডিসপ্লেটি খুললে ৭.৮ ইঞ্চির স্ক্রিনে পরিণত হবে। ২কে রেজল্যুশনের সেই ডিসপ্লের রিফ্রেশ রেট হবে ১২০ হার্জ। আর ওপরে থাকবে ৬.৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে।

এর ট্রিপল ক্যামেরা সেটআপের মূল লেন্সটিতে থাকবে ৫০ মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর, ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর ও ৩২ মেগাপিক্সেলের পেরিস্কোপ সেন্সর। ফ্রন্ট/সেলফি ক্যামেরায় থাকবে ২টি ৩২ মেগাপিক্সেলের সেন্সর।

আবার অনেক টিপস্টারই বলছেন, ওয়ানপ্লাসের ফোনটি তাদের আরেক সাব ব্র্যান্ড অপ্পোর বাজারে আনা অপ্পো ফাইন্ড এন২ এর আদলেই হতে যাচ্ছে। এতে কেবল কাস্টম অ্যান্ড্রয়েডের বদলে ওয়ানপ্লাসের নিজস্ব অক্সিজেন ওএস যুক্ত থাকবে।

 

সূত্র : গ্যাজেটস ৩৬০ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা