× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণহারে কর্মী ছাটাইয়ের পরিকল্পনা নেই টুইটারের

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ১৪ জুলাই ২০২২ ১৮:০৯ পিএম

আপডেট : ১৪ জুলাই ২০২২ ১৮:১১ পিএম

টুইটারের লোগো। সংগৃহীত ছবি

টুইটারের লোগো। সংগৃহীত ছবি

টুইটার থেকে গণহারে কর্মী ছাটায়ের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। টুইটারের ব্যাপ্তি আরও বাড়ানোবিষয়ক চুক্তি বাতিল করার আগে ইলন মাস্ক মুনাফা বাড়ানোর কৌশল হিসেবে কর্মী ছাটাইয়ের কথা জানিয়েছিলেন। তবে গণহারে কর্মী ছাটাই করা না হলেও কোম্পানির অভন্ত্যরীণ প্রাতিষ্ঠানিক কাঠামো ঢেলে সাজানোর প্রক্রিয়া চালু থাকবে বলে জানিয়েছে প্ল্যাটফর্মটি।

সম্প্রতি ডেলাওয়্যারের আদালতে ইলন মাস্কের বিরুদ্ধে মামলা হয়। তারপরের দিনেই কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া নথিপত্রে গণহারে কর্মী ছাটাইয়ের পরিকল্পনা না থাকার বিষয়টি জানিয়েছে টুইটার।

টুইটার কেনার জন্য সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেও সম্প্রতি সেই চুক্তি থেকে সরে এসেছেন ইলন মাস্ক। কোন ধরনের যৌক্তিক কারণ ছাড়াই চুক্তি ভঙ্গের পাল্টা অভিযোগ এনে মাস্কের বিরুদ্ধে মামলা করে টুইটার। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মামলায় ইলন মাস্ক হারলে প্রস্তাবে উল্লেখিত শেয়ার প্রতি ৫৪ ডলার ২০ সেন্ট দামেই টুইটার কিনতে বাধ্য হতে পারেন।

বুধবার টুইটার আরও জানিয়েছে, মাস্কের কাছে গত জুন মাসেই বর্তমান কর্মীদের রাখার দুটি বিশেষ প্রকল্পের প্রস্তাব পাঠিয়েছে। তাতে সে এখন পর্যন্ত কোনো সাড়া দেননি। এ বিষয়ে টুইটারের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে টেসলার মাধ্যমে যোগাযোগ করেও মাস্কের কাছ থেকে কোনো উত্তর পায়নি রয়টার্স। মাস্ক টুইটার কেনার প্রস্তাব দেওয়ার পর থেকেই কর্মীরা চাকরি হারানোর ভয়ে ছিলেন। অন্যদিকে, মুনাফা ধরে রাখার কৌশল হিসেবে মাস্কের পছন্দের কৌশল হলো কর্মী ছাটাই এবং অন্যান্য খাতে খরচ কমানো।

মাস্ক ‘রিমোট ওয়ার্ক’-এর বিরোধী। এ ছাড়া কনটেন্ট মডারেশনেও পরিবর্তন আনতে চেয়েছেন তিনি। কিন্তু টুইটারের দীর্ঘ দিনের চেষ্টায় প্রতিষ্ঠিত মডারেশন নীতিমালাকে বিরূপভাবে প্রভাবিত করবে বলে আশঙ্কা করছিলেন প্রতিষ্ঠানটির কর্মীরা। অন্যদিকে, মে মাসে সকল নিয়োগ প্রক্রিয়া স্থগিত করার ঘোষণা দিয়েছিল টুইটার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা