× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার রবি ও এয়ারটেলেও সর্বনিম্ন রিচার্জ ২০ টাকা

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ১৪ জুলাই ২০২২ ১৭:০৫ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের মুঠোফোন অপারেটর রবি তাদের সর্বনিম্ন রিচার্জের সীমা ঠিক করেছে। এখন থেকে রবি ও এয়ারটেলের গ্রাহকরা সর্বনিম্ন ২০ টাকা রিচার্জ করতে পারবে। 

রবি তাদের এই নতুন সিদ্ধান্ত এসএমএস করে গ্রাহকদের জানিয়ে দিচ্ছে। এর আগে রবি ও এয়ারটেলে সর্বনিম্ন ১০ টাকা রিচার্জ করা যেত।

রবি জানিয়েছে, শুধু রিচার্জের ক্ষেত্রেই তাদের এ সিদ্ধান্ত। তবে ২০ টাকার নিচে যেসব অফার রবি বা এয়ারটেলের আছে, তা অব্যাহত থাকবে।

রবি আজিয়াটা লিমিটেডের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, রবি'র যে কোনো পণ্য-সেবার মূল্য মূলত গ্রাহকের চাহিদা এবং বাজার প্রতিযোগিতার ওপর নির্ভর করে। মোবাইল টপ-আপ অথবা রিচার্জের সর্বনিম্ন সীমা ২০ টাকা নির্ধারণের বিষয়টিও সে ধারাবাহিকতায় নেয়া হয়েছে।

এর আগে আরেক মুঠোফোন অপারেটর গ্রামীণফোনও এ মাসের শুরুতে তাদের সর্বনিম্ন রিচার্জ ২০ টাকা করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা