× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের রিজার্ভ চুরির ঘটনা এবার হলিউডের পর্দায়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জুলাই ২০২৩ ১৭:৩৮ পিএম

আপডেট : ১৯ জুলাই ২০২৩ ২০:১১ পিএম

বিলিয়ন ডলার হাইস্ট ডকুমেন্টারির পোস্টার। ছবি : সংগৃহীত

বিলিয়ন ডলার হাইস্ট ডকুমেন্টারির পোস্টার। ছবি : সংগৃহীত

ব্যাংকিং খাতের ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিংয়ের ঘটনাটি ঘটে ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকে। নিউইয়র্কের রিজার্ভ ব্যাংকে গচ্ছিত রিজার্ভ থেকে ১ বছরের চেষ্টায় ১০ কোটি ১০ লাখ ১ হাজার ৬২৩ ডলার চুরি করে নিয়ে যায় হ্যাকাররা।

এবার সেই ঘটনা নিয়ে ডকুমেন্টারি তৈরি করেছে হলিউডের নামকরা প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল স্টুডিওস। বিলিয়ন ডলার হাইস্ট শিরোনামে বানানো ডকুমেন্টারিটির ট্রেলার ভিডিও নিজেদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে তারা। চলতি বছরের ১৪ আগস্ট এটির মুক্তির কথা রয়েছে।

ট্রেলার থেকে প্রাপ্ত ধারণায় বলা যায়, কীভাবে একটি দেশের (উত্তর কোরিয়ার) রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় থাকা হ্যাকাররা ব্যাংক থেকে অর্থ লুট করছে। আর বাংলাদেশ ব্যাংকই-বা কীভাবে এর শিকার হলো, তা দেখানো হবে।

এ ছাড়া ট্রেলার ভিডিওতে আরও বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের ভেতর থেকেই কোনো একজন কর্মী ম্যালওয়্যার লিঙ্কে ক্লিক করার ফলেই হ্যাকাররা তাদের কাঙ্ক্ষিত এক্সেস পায়। এর মাধ্যমে তারা ফেডারেলের সঙ্গে যোগাযোগের টার্মিনাল খুঁজে পায়। রাতারাতি অর্থ উত্তোলনকে বাস্তবে রূপ দিলেও এর প্লট গোছাতে হ্যাকাররা বছরখানেক সময় নেয়।

ট্রেলারের ভিডিওতে শুরুতেই বলা হয়, মানব সভ্যতার জন্য হুমকিই চারটি। মহামারি, পারমাণবিক বোমা সদৃশ অস্ত্র, জলবায়ু পরিবর্তন ও সাইবার জগৎ। আর শেষ দিকে বলা হয়, প্রতিবছরই হ্যাকিংয়ের ঘটনা বাড়ছে, ক্ষতি বড় হচ্ছে। অর্থাৎ প্রযুক্তি জগৎ এটি এড়াতে পারছে না।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা