প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩ ১৫:৪৩ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৩ ১৬:০৫ পিএম
অ্যান্ড্রয়েড গেমে শ্যামলী পরিবহনের বাস। ছবি : ঘোস্ট ইন্টারেক্টিভ
দেশীয়
গেম নির্মাতা কোম্পানি ঘোস্ট ইন্টারেক্টিভের বাংলাদেশের বাস সার্ভিস নিয়ে
বানানো ‘বিএসবিডি লোকাল সার্ভিস’ এরই মধ্যে বেশ
জনপ্রিয়তা পেয়েছে। এখন পর্যন্ত গেমটি
প্লেস্টোরে ডাউনলোড হয়েছে ১ লাখেরও বেশি।
গেমটির রেটিং
৪.৪। এ পর্যন্ত এর রিভিউ দিয়েছে ২ হাজার ৬৩০ জনেরও বেশি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী।
সিম্যুলেশন
টাইপ গেমটিতে একজন গেমারকে প্যাসেঞ্জার তুলতে হয় ও গন্তব্যে নামাতে হয়। এমনকি জ্বালানির
দিকেও নজর রাখতে হয়। যখনই দরকার হয়। তখনই ফুয়েল স্টেশনে থামতে হয়। সবকিছু ঠিকঠাক ভাবে
করতে পারলে কয়েন পাওয়া যায়। যেই কয়েন দিয়ে পরবর্তী বাস আপগ্রেড করা যায়। এর মাধ্যমে
বাসের গতি বাড়ানো যায়, জ্বালানি সক্ষমতাও বাড়ানো যায়।
গেমটির ডাটা
সেফটিতে বলা হয়েছে, তারা কোনো গেমারের তথ্য তৃতীয় কোনো পক্ষের সঙ্গে শেয়ার করে না।
এমনকি গেমারের কোনো ব্যক্তিগত ডাটাও তারা সংরক্ষণ করে না।
অনেকেই গেমটির
প্রশংসা করলেও অভিযোগ রয়েছে এতে বিজ্ঞাপন বেশি প্রদর্শিত হয়। গেমএক্সবিডি নামের একটি
একাউন্ট থেকে বলা হয়েছে, কেবল বাসের স্কিন চেঞ্জ করতেই তাকে ২টি বিজ্ঞাপন দেখতে হয়েছে।
আবার অনেকেই দেশীয় গেমের বিকাশে এটিকে প্রমোট করার অনুরোধ করছেন।