× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনারের ভাঁজ করা ডিসপ্লের নতুন ফোন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ জুলাই ২০২৩ ১৫:৫০ পিএম

অনারের নতুন ভাঁজ করা ফোন ম্যাজিক ভি২। ছবি : অনার

অনারের নতুন ভাঁজ করা ফোন ম্যাজিক ভি২। ছবি : অনার

চীনে বুধবার (১২ জুলাই) উন্মোচিত হয়েছে স্মার্টফোন ব্র্যান্ড অনারের নতুন ভাঁজ করা ফোন অনার ম্যাজিক ভি২। নতুন এই ফোনটি পেতে চীনের গ্যাজেট প্রেমিদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এটি বাজারে প্রবেশ করবে ২০ জুলাই থেকে।

প্রায় দেড় বছর পর এ ধরনের স্মার্টফোন উন্মোচন করল কোম্পানিটি। এর আগে ২০২২ সালের জানুয়ারিতে অনার ম্যাজিক ভি বাজারে এনেছিল তারা।

নতুন স্মার্টফোন ম্যাজিক ভি২ ভাঁজ করা অবস্থায় এর থিকনেস ৯.৯ মিলিমিটার এবং খোলা অবস্থায় তা ৪.৭ মিলিমিটার। এর ওজন ২৩১ গ্রাম। আর খোলা অবস্থায় এর ভেতরের ডিসপ্লের পূর্ণ আকৃতি ৭.৯২ ইঞ্চি, এটি এলটিপিও ওএলইডি ডিসপ্লে -যার রিফ্রেশ রেট ১২০ হার্জ। আর কভার ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে ৬.৪৩ ইঞ্চির ১২০ হার্জ রিফ্রেশ রেটের ওএলইডি ডিসপ্লে।  

এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের ফ্ল্যাগশিপ চিপসেট ৪ ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন ৮ জেন ২। অক্টাকোরের এই প্রসেসরে জিপিইউ হিসেবে দেওয়া হয়েছে অ্যাড্রিনো ৭৪০। ২৫৬ জিবি স্টোরেজ ও ১৬ জিবি র‍্যাম, ৫১২ জিবি স্টোরেজ ও ১৬ জিবি র‍্যাম, ১ টেরাবাইট স্টোরেজ ও ১৬ জিবি র‍্যাম- এই তিন ভ্যারিয়েন্টে বাজারে ছাড়া হবে ফোনটি। তবে প্রাথমিক অবস্থায় চীনের বাজারে কেবল ১ টেরাবাইটের ভ্যারিয়েন্টটি ছাড়া হবে। অনার এটিকে বলছে তাদের ম্যাজিক ভি২ সিরিজের আল্টিমেট এডিশন। ফোনটিতে মেমোরি কার্ড যুক্ত করার সুযোগ থাকছে না।

এর মূল ক্যামেরায় যুক্ত থাকছে ট্রিপল লেন্স। ১.৯ অ্যাপার্চারের ৫০ মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর, ২.৪ অ্যাপার্চারের ২০ মেগাপিক্সেলের ২.৫এক্স অপ্টিক্যাল জুম করতে সক্ষম টেলিফটো সেন্সর, ২.০ অ্যাপার্চারের ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়ান্ড সেন্সর থাকছে ক্যামেরা সেটআপে। এতে ৩০/৬০ এফপিএসে ৪কে ও ফুলএইচডি ভিডিও রেকর্ডিং করা যায়। ক্যামেরাটিতে জায়রো সেন্সরও যুক্ত রয়েছে।

ফোনটির ফ্রন্ট/সেলফি ক্যামেরায় যুক্ত করা হয়েছে ২.২ অ্যাপার্চারের ১৬ মেগাপিক্সেল ওয়াইড সেন্সর। এর মাধ্যমে ৩০ এফপিএসে ৪কে ভিডিও করা যায়।  

ম্যাজিক ভি২-তে কোনো ৩.৫ এমএম অডিও জ্যাক থাকছে না। তবে স্টেরিও স্পিকার থাকছে, ফলে নিজস্ব সাউন্ড হবে আরও স্পষ্ট। ফোনটিতে কোনো এফএম রেডিও ফিচার রাখা হয়নি। এতে ব্যবহার করা হয়েছে টাইপ সি ৩.১ পোর্ট, যা ওটিজি সমর্থন করে।

ফোনটিতে থাকছে ৫ হাজার এমএএইচ ব্যাটারি ও ৬৬ ওয়াটের ফাস্ট চার্জার। আপাতত চীনের বাজারে ব্ল্যাক, সিল্ক ব্ল্যাক, সিল্ক পার্পেল ও গোল্ড এই চার রঙ-এ পাওয়া যাবে ফোনটি। তবে বিশ্ববাজারের জন্য গ্লোবাল ভ্যারিয়েন্ট কবে নাগাদ উন্মুক্ত হবে, তা জানায়নি অনার।

সূত্র : গ্যাজেটস ৩৬০ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা