× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

থ্রেডসের বিরুদ্ধে মামলার হুমকি টুইটারের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ জুলাই ২০২৩ ১২:৪১ পিএম

আপডেট : ০৭ জুলাই ২০২৩ ১২:৫৮ পিএম

ইতোমধ্যে ৩ কোটির বেশি মানুষ থ্রেডসের অ্যাপটি ডাউনলোড করেছেন। ছবি : সংগৃহীত

ইতোমধ্যে ৩ কোটির বেশি মানুষ থ্রেডসের অ্যাপটি ডাউনলোড করেছেন। ছবি : সংগৃহীত

নতুন মাইক্রো ব্লগিং অ্যাপ ‍থ্রেডসের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছে টুইটার। থ্রেডসের প্রধান মার্ক জাকারবার্গের কাছে লেখা এক চিঠিতে এ হুমকি দিয়েছেন টুইটারের আইনজীবী অ্যালেক্স স্পিরো।

ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা বুধবার (৫ জুলাই) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টার দিকে থ্রেডস সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে। অ্যাপটি ইতোমধ্যে ৩ কোটির বেশি মানুষ ডাউনলোড করেছেন। থ্রেডসকে সমস্যা জর্জরিত টুইটারের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) মেটার নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গের কাছে লেখা চিঠিতে স্পিরো লেখেন, টুইটারের বিভিন্ন ফিচারকে নকল করে থ্রেডস তৈরি করা হয়েছে। তা ছাড়া সাবেক কর্মকর্তাদের নিয়োগ দিয়ে টুইটারের অনেক গোপন তথ্য হাতিয়ে নিয়েছে থ্রেডস। এটা মেধাস্বত্ব আইনের স্পষ্ট লঙ্ঘন। আপনাদের এটা বন্ধ করতে হবে। নয়তো আমরা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব।

মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন টুইটারের অভিযোগ অস্বীকার করেছেন। স্টোনের দাবি, তাদের টিমে টুইটারের সাবেক কোনো কর্মী নেই।

গার্ডিয়ান জানায়, থ্রেডসের অধিকাংশ ফিচার টুইটারের মতোই। তবে কিছু পরিভাষায় ভিন্নতা রয়েছে। যেমন টুইটারে যেটাকে টুইট বলা হয় থ্রেডসে সেটাকে বলা হয় পোস্ট। রিটুইটকে বলা হয় রিপোস্ট।

আরও পার্থক্য হলো, থ্রেডসে টুইটারের তুলনায় দীর্ঘ পোস্ট করা যাবে। টুইটারের সাধারণত ২৮০ শব্দে কোনো বক্তব্য টুইট করতে হয়। থ্রেডসে সর্বোচ্চ ৫০০ শব্দের পোস্ট করা যাবে।

মার্ক জাকারবার্গের নতুন এ প্ল্যাটফর্মে পাঁচ মিনিট দৈর্ঘ্যের ভিডিও শেয়ার করা যাবে। তা ছাড়া ব্যবহারকারীরা চাইলে কাউকে অনফলো, ব্ল্যাক করতে পারবেন।

মেটার এ নতুন অ্যাপটি অ্যাপল ও গুগল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। তবে এটা ব্যবহার করার জন্য ইনস্টগ্রামে অ্যাকাউন্ট থাকতে হবে। ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থাকলে একই অ্যাকাউন্ট থেকে থ্রেডসও ব্যবহার করা যাবে।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা