প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩ ১৭:১৯ পিএম
দেশে নয়েজ ব্র্যান্ডের কয়েকটি স্মার্টওয়াচ।
বাংলাদেশের বাজারে যাত্রা শুরুর ঘোষণা দিয়েছে ভারতের শীর্ষস্থানীয় লাইফস্টাইল, টেক ও স্মার্টওয়াাচ ব্র্যান্ড ‘নয়েজ’। ভারতে অবস্থান শক্ত করার পর সর্বাধিক গ্রাহকের কাছে এই জনপ্রিয় স্মার্টওয়াচগুলো পৌঁছে দিতে বাংলাদেশের বাজারে আসছে ব্র্যান্ডটি।
উদ্ভাবন, ডিজাইন ও চাহিদার ওপর জোর দিয়ে স্মার্ট প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের জীবনধারায় আমূল পরিবর্তন ও অনন্য অভিজ্ঞতা দিতে ভূমিকা রাখছে ব্র্যান্ডটি। এরই ধারাবাহিকতায় তাদের ফ্ল্যাগশিপ স্মার্টওয়াচগুলো বাংলাদেশে নিয়ে আসছে নয়েজ।
আগামিকাল বৃহস্পতিবার (৬ জুলাই) থেকে দেশের বাজারে নয়েজের কালারফিট পালস গো বাজ ২ হাজার ৭৯০ টাকায়, কালারফিট পালস ২ ম্যাক্স ২ হাজার ৯৯৯, ফিট হ্যালো ৫ হাজার ৪৯৯ এবং কালারফিট প্রো ৪ আলফা ৫ হাজার ৪৯৯ টাকায় স্মার্টওয়াচগুলো পাওয়া যাবে।
বাংলাদেশে যাত্রা উপলক্ষে নয়েজের কো-ফাউন্ডার গৌরব খাত্রী বলেন, বাংলাদেশে আমাদের ব্যবসা প্রসারিত করতে পেরে আমরা আনন্দিত। এই কৌশলগত পদক্ষেপটি ব্র্যান্ডটির অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। এই উদ্ভাবনকে ভারতীয়দের পাশাপাশি বাংলাদেশী গ্রাহকদের হাতে পৌঁছে দেয়া আমাদের লক্ষ্য। আমরা বাংলাদেশের গ্রাহকদের সেরা অভিজ্ঞতাটাই দিতে চাই। বাংলাদেশে নয়েজের যাত্রা বিশ্বব্যাপী আমাদের প্রযুক্তিকে পৌঁছে দিতে নিরলস প্রচেষ্টারই প্রতিফলন।
গ্রাহকরা বাংলাদেশের সব জেলা এবং গুরুত্বপূর্ণ শহরগুলোতে সরাসরি দোকানে গিয়ে পণ্যগুলো কিনতে পারবেন। পাশাপাশি দারাজ, মোশন ভিউ, পিকাবু, রকমারিসহ শীর্ষস্থানীয় অনলাইন প্ল্যাটফর্মগুলোতেও স্মার্টওয়াচগুলো পাওয়া যাবে। রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমল, যমুনা ফিউচার পার্ক, মাল্টিপ্ল্যান সেন্টার, মোতালিব প্লাজা এবং সীমান্ত সম্ভারসহ গ্যাজেট অ্যান্ড গিয়ার, স্টার-টেক এবং টেকল্যান্ডের মতো জনপ্রিয় চেইন শপগুলোতেও নয়েজের পণ্য পাওয়া যাবে।