× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সূর্যের আলোতে রঙ বদলাবে আইটেলের স্মার্টফোন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুলাই ২০২৩ ১৫:৫৯ পিএম

আপডেট : ০৪ জুলাই ২০২৩ ১৬:২১ পিএম

আইটেল এস২৩। ছবি : আইটেল

আইটেল এস২৩। ছবি : আইটেল

বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টলাইফ ব্র্যান্ড আইটেল আনুষ্ঠানিকভাবে তাদের প্রথম রঙ পরিবর্তনশীল (কালার চেঞ্জিং) স্মার্টফোন ‘আইটেল এস২৩’ বাজারে এনেছে। যার প্রিমিয়াম ডিজাইন, সেরা ফিচার ও বিগ মেমোরির সমন্বয় ব্যবহারকারীদের দারুণ এক অভিজ্ঞতা প্রদান করবে।

দেশের বাজারে এস২৩ স্মার্টফোনটির মূল্য শুরু হচ্ছে ১০ হাজার ৪৯০ টাকা থেকে।

আইটেল নতুন এই ফ্যাশনেবল স্মার্টফোন বাজারে আনতে পেরে দারুণ উচ্ছ্বসিত, কেননা প্রথম রঙ পরিবর্তনকারী বা কালার চেঞ্জিং ব্যাক প্যানেলসহ একটি নতুন স্মার্টফোন তারা ব্যবহারকারীদের দিতে পেরেছে। আইটেল এস২৩-এর মিস্ট্রি হোয়াইট সংস্করণে ফটোক্রোমিক লেয়ার রয়েছে, যার কারণে সূর্যের আলো বা ইউভি রশ্মির সংস্পর্শে এলে স্বয়ংক্রিয়ভাবে এই ফোনের রঙ সাদা থেকে গোলাপি রঙে পরিবর্তন হয়। এ ছাড়া থ্রিডি কম্পোজিট প্যানেলের কারণে স্মার্টফোনটি দেখতে অনেক প্রাণবন্ত ও প্রিমিয়াম লাগে।

আইটেল এস২৩ স্মার্টফোনে রয়েছে ৬.৬ ইঞ্চি এইচডি প্লাস ওয়াটারড্রপ ডিসপ্লে, যার স্কিন টু বডি রেশিও ৯১ শতাংশ। এর ডিসপ্লেতে থাকছে ৯০ হার্জ রিফ্রেশ রেট ও ১২০ হার্জ টাচ রেসপন্সিভ রেট। যা ব্যবহারকারীকে প্রদান করবে সুপার স্মুথ স্ক্রোলিং, গেমিং ও কন্টেন্ট ওয়াচিং অভিজ্ঞতা।

ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে নতুন এই ফোনটি। যার একটিতে ৮ জিবি র‍্যামের সঙ্গে মেমোরি ফিউশনের মাধ্যমে আরও ৮ জিবি পর্যন্ত বাড়িয়ে মোট ১৬ জিবি করা যাবে। অন্যটি ৪ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের সঙ্গে মেমোরি ফিউশনের মাধ্যমে আরও ৪ জিবি যুক্ত করে মোট ৮ জিবি পর্যন্ত র‍্যাম ব্যবহার করা যাবে। মেমোরি ফিউশন পদ্ধতি ব্যবহারকারীকে পারফরম্যান্সের দিক দিয়ে সেরা অভিজ্ঞতা দেবে। আইটেল এস২৩ স্মার্টফোনের দুই সংস্করণেই রয়েছে ১২৮ জিবি বিশাল স্টোরেজ।

নতুন এই স্মার্টফোনটিতে রয়েছে টাইপ-সি চার্জিংযুক্ত ৫ হাজার এমএএইচ লিথিয়ামআয়ন ব্যাটারি।

স্মার্টফোনটির ক্যামেরায় যুক্ত করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের সেন্সর। যা দিয়ে ইউজার সেরা আউটপুট পাবে। এ ছাড়া এই স্মার্টফোনের ক্যামেরা ফিচারগুলোর মধ্যে রয়েছে সুপার নাইট মোড, আল্ট্রা এইচডি মোড এবং এইচডিআর মোডসহ অনেক ফিচার, যার জন্য ইউজার তার ফটোগ্রাফি অভিজ্ঞতায় পাবেন এই সেগমেন্টে সেরা অভিজ্ঞতা।

আইটেল এস২৩ স্মার্টফোনে প্রসেসর হিসেবে যুক্ত রয়েছে শক্তিশালী টাইগার ৬০৬ অক্টাকোর চিপসেট। বড় র‍্যাম ও শক্তিশালী প্রসেসর মিলে গেমাররাও ফোনটি ব্যবহারে সন্তুষ্ট হবেন।  

নিরাপত্তা ফিচার হিসেবে ডিভাইসটিতে যুক্ত করা হয়েছে সুপার-ফার্স্ট ও সুরক্ষিত সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সঙ্গে থাকছে ফেস আনলকও।

৮.৪ মিমি স্লিম বডিসহ এই স্টাইলিশ স্মার্টফোনটি মিস্ট্রি হোয়াইট এবং স্টারি ব্ল্যাক দুটি আকর্ষণীয় রঙে বাজারে পাওয়া যাচ্ছে (রঙ পরিবর্তনশীল ফিচারটি কেবল মিস্টি হোয়াইট ভ্যারিয়েন্টে পাওয়া যাবে)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা