× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোয়ালকমের নতুন প্রসেসরে শাওমির বাজেট ফোন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ জুন ২০২৩ ১৪:৫৯ পিএম

আপডেট : ২৯ জুন ২০২৩ ১৪:৫৯ পিএম

তিন রংয়ে রেডমি নোট ১২আর। ছবি : ওয়েবু/ডন ডিজিটাল রিভিউ

তিন রংয়ে রেডমি নোট ১২আর। ছবি : ওয়েবু/ডন ডিজিটাল রিভিউ

চীনে বুধবার (২৮ জুন) উন্মেচিত হয়েছে গ্যাজেট নির্মাতা কোম্পানি শাওমির রেডমি নোট সিরিজের নতুন ফোন 'রেডমি নোট ১২আর'। মিড বাজেটের ফোনের জন্য তৈরি কোয়ালকমের 'স্ন্যাপড্রাগন ৪ জেন ২ এসওসি' চিপসেটযুক্ত প্রথম ফোন এটি।

নতুন প্রসেসরের সঙ্গে ফোনটি হতে যাচ্ছে অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে বানানো 'মিআইইউআই ১৪' অপারেটিং সিস্টেম চালিত।

যারা এক চার্জে একটু বেশিক্ষণ স্মার্টফোন ব্যবহার করতে চান, তাদের জন্য ফোনটিতে যুক্ত করা হয়েছে ৫ হাজার এমএএইচ লিথিয়ামআয়ন ব্যাটারি। টাইপ সি চার্জিং পোর্টের সঙ্গে অ্যাডাপ্টর থাকছে ১৮ ওয়াটের। ডিসপ্লে হিসেবে থাকছে ৬.৭ ইঞ্চির ফুলএইচডি আইপিএস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্জ।

ফোনটির ট্রিপল ক্যামেরা সেটআপের মূল লেন্সে থাকছে ৫০ মেগাপিক্সেলের সেন্সর। এর ফ্রন্ট/সেলফি ক্যামেরায় থাকছে ৫ মেগাপিক্সেলের সেন্সর।

স্টোরেজ ১২৮ জিবি ও র‍্যাম ৪ জিবি, স্টোরেজ ১২৮ জিবি ও র‍্যাম ৬ জিবি, স্টোরেজ ১২৮ জিবি ও র‍্যাম ৮ জিবি এবং স্টোরেজ ২৫৬ জিবি ও র‍্যাম ৮ জিবি এই চার সংস্করণ বাজারে উন্মুক্ত করা হবে।

মিডনাইট ব্ল্যাক, স্কাই ফ্যান্টাসি ও টাইম ব্লু এই তিন রংয়ের যেকোনো একটি ক্রেতা বেছে নিতে পারবেন। এর গ্লোবাল ভ্যারিয়েন্ট কবে উন্মুক্ত হতে পারে, তা জানায়নি শাওমি।


সূত্র : গ্যাজেটস ৩৬০

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা